SRK News: মন্নতের ছাদে কিং খান, দিলেন সিগনেচার পোজে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রবিবারই পাঠানের ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। ‘পাঠান’ রিলিজ করার সময়ও কোনওরকম সংবাদমাধ্যমের দ্বারস্থ হননি কিং খান। শুধুমাত্র মন্নতের বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের একঝলক দেখা দিয়েই সিনেমা সুপারহিট করে দেখিয়েছেন শাহরুখ খান।

আরও পড়ুন: Coromandel বিপর্যয়ের তদন্তে নয়া মোড়! দুর্ঘটনার নেপথ্যে রয়েছে ‘মানুষের হাত’?

21 5

কিং খানের সেই স্ট্র্যাটেজি যে হিট, বক্সঅফিসের রেজাল্টই তার প্রমাণ। এবার টেলিপর্দায় রিলিজের আগেও সেই একই পথে হাঁটলেন বাদশা। শনিবার প্রায় ৩০০ জন ফ্যান হাজির হয় মন্নতের বাইরে।

19 5

সবাই মিলে একসঙ্গে শাহরুখের সিগনেচার পোজ দেয়। সবচেয়ে বেশি সংখ্যক ফ্যান জমায়েত হয়ে কোনও সুপারস্টারের পোজ পারফর্ম করে রেকর্ড গড়ে। ফ্যানেদের শুভেচ্ছা জানাতেই এদিন মন্নতের বাইরে আসেন কিং খান।

মন্নতের ছাদে কিং খান, দিলেন সিগনেচার পোজে

20 5

শাহরুখের পরনে ছিল সাদা হুডি ও নীল জিন্স, চোখে সানগ্লাস। আচমকা সুপারস্টারের দেখা পেয়ে উচ্ছ্বসিত ফ্যানেরা। এদিন একদল ডান্সারকেও দেখা যায় ‘পাঠান’-এর গানে নাচ করতে। প্রচারের জন্য বিশেষ টি-শার্ট পরনেও দেখা যায় তাঁদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন