ইজরায়েল-হামাস যুদ্ধে এবার নয়া মোড়। একেবারে বাড়িতে ঢুকে খুন করা হল হামাস প্রধান ইসমাইল হানিয়ে (Ismail Haniyeh) ও তাঁর এক দেহ রক্ষীকে। এমনটাই বিবৃতি দিয়ে জানায় প্যালেস্তাইন এর সশস্ত্র বাহিনী। পাশাপাশি এই মৃত্যুর জন্য সরাসরি আঙুল তোলা হয় ইজরায়েল এর দিকেই। যদিও এব্যাপারে ইজরায়েল এর তরফে কোন বিবৃতি দিয়ে জানানো হয়নি এখনও পর্যন্ত।
এদিন হামাস ও ইরানের ইসলামিক রেভেনিউশনারি গার্ডস কর্পসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘জিয়োনিস্ট’ রা ইসমাইল এর বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালিয়েছে। তবে এখনও এ বিষয়ে স্পষ্ট নয় সবটাই প্রাথমিক অনুমান। তবে পুরো ঘটনার তদন্ত করে দেখবে বলেও জানায় তারা।
যেমনটা জানা গেছে মঙ্গলবারই ইসমাইল হানিয়ে (Ismail Haniyeh) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে দেখা করতে তিনি তেহরান গিয়েছিলেন । তাঁর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন হামাস নেতা। ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লাহ আলি খোমেইনির সঙ্গেও দেখা করেন হানিয়ে।গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলা এবং তারপর ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পরই ইজরায়েল হুমকি দিয়ে বলেছিল যে ইসমাইল হানিয়েকে খতম করা হবে এবং হামাস গোষ্ঠীকে ধ্বংস করে দেবে।
পাশাপাশি অতিতেও ইসমাইল হানিয়ে (Ismail Haniyeh) এর পরিবারে সদস্যদের খুনের অভিযোগ উঠেছিল ইজরায়েল এর বিরুদ্ধে। চলতি বছরে গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইজরায়েল হামলায় তাঁর পরিবারের প্রায় ১০ জন সদস্যের মৃত্যু হয়। তাই এবার ইসমাইল খুনের পেছনে হামাস গোষ্ঠী সরাসরি ইঙ্গিত করছেন ইজরায়েলি সেনার দিকেই। তবে হামাস নেতা ইসমাইল এর মৃত্যু তে বড়সর ধাক্কা খেল হামাস তা আর বলার আক্ষেপ রাখে না।



