নজরবন্দি ব্যুরোঃ কেরলে উদ্বোধন হল বিধানসভা টিভির। ফের শিরোনামে পিনারাই বিজয়ন।বিজ্ঞাপন বা আত্মপ্রচারে নয় কেরলের মুখ্যমন্ত্রী বুঝেছিলেন ভয়ঙ্কর করোনা নামের এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি আগেভাগে না নিলে করোনার ভয়ঙ্কর থাবায় উজাড় হবে গোটা কেরল। কেরলের সাফল্যের গল্প এখন মিথ, সারা ভারতবর্ষের কাছে একটা মডেল। সেই ধারা অব্যাহত রেখেই লোকসভা টিভির ধাঁচে বিধানসভা টিভির উদবোধন করল কেরল সরকার। টিভি চ্যানেলের নাম দেওয়া হয়েছে সভা টিভি(Sabha TV) এবার থেকে কেরল বিধানসভায় কি হচ্ছে তা সরসরি দেখতে পারবেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ অবশেষে হাসপাতাল থেকে মুক্তি। করোনা যুদ্ধে জয়ী সেলিম।
কেরলে উদ্বোধন হল বিধানসভা টিভির। এদিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সভা টিভি-র উদবোধন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সরকারের বিরুদ্ধে করোনা আক্রান্তের সংখ্যা লুকিয়ে ফেলার অভিযোগ নেই,বরং ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে কেরলে।কোভিড-১৯এর বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারির পর যেমন কেরল সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রস্তুতি নিয়েছে।
সরকারি পদক্ষেপ দ্রুত কার্যকর করেছে এবং সাফল্য পেয়েছে। করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করতে কদিন আগেই কমান্ডো নামিয়েছে কেরল। চরম সংক্রামিত এলাকায় ঢোকা বেরনো বারন। তাই মাথায় রাখা হয়েছে বাসিন্দাদের জীবনধারণের দিকটি। বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী, প্রয়োজনে খাওয়ারও। কিন্তু অনেক চেষ্টা করে করোনা কে কিছুটা প্রতিহত করতে পারলেও পুরোপুরি ঠেকাতে পারেন নি পিনারাই বিজয়ন। বরং দেশ কে সাহসী বার্তা দিয়ে বুঝিয়েছিলেন কেরল কেন আলাদা।
একদিকে যখন দেশজুড়ে ২ দিনের গড়ে ১ লাখের বেশি সংক্রমণ হচ্ছে অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বলছেন ভারতে কোন গষ্ঠী সংক্রমণ হয়নি তখন সম্পূর্ণ উলটো পথে হেঁটে কেরলের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গোষ্ঠী সংক্রমণের। গোষ্ঠী সংক্রমণের ঘোষণা করার পরে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোশিয়েশন জানিয়ে দেয় দেশে গোষ্ঠী সংক্রমণের কথা। কেরল প্রথম দিকে করোনার সংখ্যা কে প্রায় শূণ্যতে নামিয়ে আনলেও ফের ব্যাপক সংক্রমণ শুরু হয় রাজ্যে।
তবে মৃত্যু মিছিল ঠেকাতে সক্ষম হয়েছে কেরল। পরিযায়ী শ্রমিক ইস্যুতেও কেরলের ভূমিকা সর্বশ্রেষ্ঠ দেশের মধ্যে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ভূয়সী প্রশংসা করেছে নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্টের মত সংবাদ পত্র।



