অবশেষে হাসপাতাল থেকে মুক্তি। করোনা যুদ্ধে জয়ী সেলিম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে হাসপাতাল থেকে মুক্তি। করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরলেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। কদিন আগে উপসর্গ দেখা দিলে তাঁর সোয়াব টেস্ট করেন চিকিৎসকরা। রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনা পজিটিভ। তারপর থেকে সাত দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ চিকিৎসকরা তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন করোনা মুক্ত তিনি।অবশেষে হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন সেলিম। যদিও হাসপাতাল সূত্রে খবর সদ্য করোনা মুক্ত মহম্মদ সেলিম কে আরও সাতদিন হোম আইশোলসনে থাকতে হবে। সেলিম করোনা যুদ্ধে জয়ী হওয়ায় উচ্ছ্বসিত সিপিআইএম সমর্থকরা।

আরও পড়ুনঃ আবার বলিউডে খারাপ খবর, প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাত।

অন্যদিকে কদিন আগে করোনা আক্রান্ত হয়েছেন সিপিআইএম নেত্রী রেখা গোস্বামী। উপসর্গহীন তাই আপাতত বাড়িতেই রয়েছেন রেখা গোস্বামী। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রেখা করোনা আবহের মধ্যেই সেলিমের মত একাধিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। অনেক কমিউনিটি কিচেন থেকে শুরু করে ত্রান বিলিতে অংশ নিয়েছেন। অন্যদিকে একই দিনে সিপিআইএমের অন্য গুরুত্বপূর্ণ সদস্য অনাদি সাহু মুক্ত হয়েছেন করোনার কবল থেকে।

রেখার আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন জন সিপিআইএম রাজ্যস্তরের নেতা। এই নেতারা হলেন ফুয়াদ হালিম, শ্যামল চক্রবর্তী এবং অনাদি সাহু। সিটু নেতা অনাদি সাহু কে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। তিনিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে কিছুদিন আগেই ডাক্তার ফুয়াদ হালিমও করোনা মুক্ত হয়েছেন। করোনা কালে কোন কিছুর পরোয়া না করে রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন তিনি।

প্রয়াত স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্র ফুয়াদ হালিম করোনার সংকটের মধ্যে তাঁর তৈরি ‘কলকাতা স্বাস্থ্য সংকল্প’-এ দুঃস্থ মানুষদের জন্য মাত্র ৫০ টাকায় ডায়ালিসিসের ব্যবস্থা করেছিলেন। বেশিরভাগ ডায়ালিসিস কেন্দ্র যখন বন্ধ ছিল, তখন মাত্র ৫০ টাকায় গত ২৬ শে মার্চ থেকে ৩০ শে জুন পর্যন্ত তাঁর হাসপাতালে ২,৩৫৭ জনের ডায়ালিসিস করা হয়েছিল। শুধু বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যু হয়েছে করোনায় সংক্রামিত হয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন