আয়কর দফতর ও কেন্দ্রীয় এজেন্সির মিলিত প্রচেষ্টায় বিআরএস নেত্রী ও তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতাকে (KCR daughter Kavita) গ্রেফতার করা হল। শুক্রবার হায়দ্রাবাদের বাড়িতে তল্লাশি চলাকালীন তাঁকে আটক করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: ভোটের প্রচারে গিয়ে বিয়ে নিয়ে প্রশ্ন কাঞ্চনকে, বেজায় চটলেন তৃণমূলের তারকা-বিধায়ক
কবিতাকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Scam) গত বছর জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তবে সম্প্রতি তিনি ইডির তলব এড়িয়ে যাচ্ছিলেন। জানা যাচ্ছে, চার্জশিটে ইডি দাবি করেছেন, দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মদ সংক্রান্ত নীতির ভারপ্রাপ্ত মন্ত্রী মণীশ সিসৌদিয়া (Manish Sisodia) আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে যে ব্যবসায়িক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন কবিতা তার ৬৫ শতাংশের মালিক। সেই সময় কবিতাকে জেরা করেছিল অপর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

সূত্রের খবর, আবগারি দুর্নীতিকাণ্ডে কবিতাকে হায়দ্রাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্র পিল্লাইয়ের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডি আধিকারিকেরা যে সংস্থার তিনি ৬৫ শতাংশের মালিক।
আবগারি মামলায় গ্রেফতার কেসিআর কন্যা কবিতা, নিয়ে আসা হচ্ছে দিল্লিতে

এবার নির্বাচনে লোকসভার টিকিট পাননি কবিতা। নিজের গা থেকে দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছেন বাবা কেসিআর ও এমনটাই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।



