করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। অমিত শাহের পর ফের ধাক্কা বিজেপি শিবিরে। এদিন নিজেই নিজের আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও তিনি সমর্থকদের উদ্দেশ্যে লেখেন “আমি ভাল আছি, তবে ডাক্তারের পরামর্শে সাবধানতা হিসেবে হাসপাতালে ভর্তি হচ্ছি। আমি অনুরোধ করছি, সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা সকলেই সেল্ফ কোয়ারেন্টাইনে থাকুন।”

আরও পড়ুনঃ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ফুয়াদ হালিম। কাজে এলো হাজারো গরিবের প্রার্থনা।

করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। দেখুন সেই ট্যুইট…

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অমিত শাহের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। টুইট করে অমিত শাহ নিজেই জানিয়েছেন তিনি চিকিত্‍সকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছেন।একইসঙ্গে সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককেই কোভিড টেস্টের সঙ্গে সঙ্গে আইসোলেশনে যাওয়ারও আর্জি করেছেন তিনি।

ট্যুইটে অমিত শাহ লিখেছেন, ‘করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় কোভিড টেস্ট করিয়েছিলাম, যার রিপোর্ট পজিটিভ এসেছে । আমার শরীর ঠিক আছে, কিন্তু চিকিত্‍সকের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি । আমার অনুরোধ গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেদের আইসোলেট করুন এবং টেস্ট করান ।

‘এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও সদস্য করোনা আক্রান্ত হলেন। স্বভাবতই এই ঘটনা আতঙ্ক ছড়াচ্ছে।  এদিকে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির করোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে স্বাস্থ্য আধিকারিক মন্ত্রীদের সঙ্গে ঘনঘন বৈঠক করছিলেন তিনি।  এমনকী, একাধিক হাসপাতালের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছিলেন।

আবার  বাংলা বিজেপির কয়েকজন সাংসদের সঙ্গেও বৈঠক সেরেছিলেন তিনি। ফলে বহু মানুষ তাঁর সংস্পর্শে এসেছেন বলে মনে করা হচ্ছে। আগামী ৫ আগস্ট তাঁর রাম মন্দিরের ভূমিপুজোয় যাওয়ার কথা ছিল। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন