Karan Johar: লাগাতার স্বজনপোষণের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করণের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউডের সফল পরিচালক ও প্রযোজকদের মধ্যে অন্যতম তিনি। তাঁর হাত ধরেই বহু নতুন মুখ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছে। অনেকেই নিজের অভিনয় জীবনের কৃতিত্ব দেন তাঁকে। কিন্তু সেই করণ জোহারের বিরুদ্ধেই লাগাতার স্বজনপোষণের অভিযোগ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করেন পরিচালক-প্রযোজক। লাগাতার অভিযোগের তীরে বিধ্বস্ত হয়েই কি এমন পোস্ট করলেন তিনি?

আরও পড়ুন: Weather update: আরও চড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ, তাপপ্রবাহের সতর্কতা জারি!

করণ জোহার তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে মৃত্যুর কথা কেন লিখলেন? এই পোস্ট নিয়ে অনেকেই ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে উঠে আসে ‘নেপোটিজম’ প্রসঙ্গ। কঙ্গনা রানাউত এই ইস্যুতে করণ জোহারকে এক হাত নেন। একের পর এক অভিযোগ উঠতে শুরু করে তাঁর বিরুদ্ধে। এমনকি করণকে ‘মুভি মাফিয়া’ বলে কটাক্ষ করা হয়।

লাগাতার স্বজনপোষণের অভিযোগ, পোস্টে মৃত্যুর কথা লিখেন পরিচালক
লাগাতার স্বজনপোষণের অভিযোগ, পোস্টে মৃত্যুর কথা লিখেন পরিচালক

লাগাতার স্বজনপোষণের অভিযোগ, পোস্টে মৃত্যুর কথা লিখেন পরিচালক

sushant 1593319312
লাগাতার স্বজনপোষণের অভিযোগ, পোস্টে মৃত্যুর কথা লিখেন পরিচালক

সম্প্রতি বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন। কয়েকদিন আগে NMACC এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বামী নিক জোনাস এবং মেয়েকে নিয়ে ভারতে এসেছিলেন অভিনেত্রী। কিন্তু দেশে ফেরার আগে তিনি দাবি করেছিলেন, একটা সময় বলিউড তাঁকে একঘরে করে দিয়েছিল। এছাড়া নিজের পছন্দের অভিনেত্রীকে সুযোগ করে দেওয়ার জন্য অনুস্কা শর্মাকেও নাকি ‘রব নে বানা দি জোড়ি’ ছবি থেকে বাদ দেওয়ার কথা বলেছিলেন। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই ফের করণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন নেটিজেনরা।

anushka sharma
লাগাতার স্বজনপোষণের অভিযোগ, পোস্টে মৃত্যুর কথা লিখেন পরিচালক

২০২০ সালে মুম্বইয়ের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। তাঁর মৃত্যু ঘিরে রহস্যের জাল তৈরি হয়। এরই মাঝে কথা ওঠে একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। বলিউডে কাজের অভাবেই অবসাদে ভুগছিলেন তিনি। স্বজনপোষণের অভিযোগ ওঠে করণ জোহারের বিরুদ্ধে। শোনা যায়, এরপরই বলিউডের একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয় তাঁকে।

 

 

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত