কঙ্গনার ‘এমার্জেন্সি’ মুক্তিতে ফের বাধা, এবার বাধা দিল সেন্সর বোর্ডে

Kangana Ranaut: তাহলে ‘এমার্জেন্সি’ আদৌ কবে মুক্তি পাবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কঙ্গনা রানাউত অভিনীত ইমারজেন্সি ছবি ফির একবার সমস্যার সম্মুখীন। এর আগে এমার্জেন্সি ছবির মুক্তি পাবার কথা ছিল। কিন্তু কলকাতার কাণ্ডের কারণে মুক্তি পিছিয়ে দেওয়া হয়। সম্প্রতি অঙ্গনার ইমারজেন্সি ছবি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেখানে জনস্বার্থ মামলায় জানানো হয় এই ছবিতে শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে।

সোজা সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে কঙ্গনা রানাউতের ‘এমার্জেন্সি’ মুক্তি আটকানোর আবেদন জানিয়েছিলেন তাঁরা। এই কারণেও ছবি মুক্তি আটকে যায়। এরপরে মুম্বাই হাইকোর্টে পাল্টা আবেদন করেন প্রযোজক সংস্থা। সেই মামলার ও এখনো কোনো সুরাহা হয়নি। আর এবার নতুন করে সমস্যায় পড়ল এই ছবি।

এবার সেন্সর বোর্ডের তরফ থেকে বম্বে কোর কে জানিয়ে দেওয়া হল এই ছবি থেকে কয়েকটি দৃশ্য বাদ না দিলে ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। সম্প্রতি নিজের জেদ বজায় রেখে অভিনেত্রী কঙ্গনা জানিয়েছিলেন তিনি এই ছবি থেকে কোন সিন বাদ দেবেন না। আর এবার সেই জট বাঁধল সেইখানেই।

বৃহস্পতিবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের তরফে বম্বে উচ্চ আদালতে জানানো হয়েছে, ‘এমার্জেন্সি’ ছবি থেকে কয়েকটা দৃশ্য বাদ দিলে তবেই রিলিজের ছাড়পত্র দেওয়া সম্ভব। অতঃপর কঙ্গনা যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে ‘এমার্জেন্সি’ আদৌ কবে মুক্তি পাবে? আশঙ্কা আরও ঘনিভুত হল।

উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছিলেন, তিনি তাঁর সিনেমার কোনও দৃশ্যে কাটছাঁট করবেন না এবং ঠিক যেমনভাবে গল্প সাজিয়েছেন, তেমনভাবেই সিনেমাটা দর্শকদের কাছে পরিবেশন করতে চান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর