Brahmastra: ৬০০ কোটি টাকার শ্রাদ্ধ! ব্রহ্মাস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুক্রবারই মুক্তি পেয়েছে রণবীর কাপুর আর আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র। মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে উন্মাদনা দর্শকদের মধ্যে। এমনিতেই অ্যাডভ্যান্স বুকিং এর দিক থেকে রণবীরের ছবি Brahmastra আগেই হারিয়ে দিয়েছে RRR ও Bhool Bhulaiyaa 2-কে। মুক্তির আগে প্রায় ২৩ কোটি টাকার অগ্রিম বুকিং হয়েছে এই ছবির। স্বাভাবিক ভাবে এই ছবি বাড়তি অক্সিজেন দিচ্ছে বলিউডকে। পুরাণ এবং ফ্যান্টাসিকে মিলিয়ে দিয়ে ‘ব্রহ্মাস্ত্র’-র গল্প বলেছেন অয়ন।

আরও বলুন: শুভমানের সঙ্গে প্রেম করছেন সারা আলি খান? বন্ধুর পোস্টে সব পরিষ্কার হল এবার

তবে ব্রহ্মাস্ত্র নির্মাতাদের তুলোধনা করলেন কঙ্গনা রানাউত। প্রযোজক কর্ণ জোহর এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের নিন্দা করে এই প্রকল্পকে আগাগোড়া ‘বিপর্যয়’ বলে বসলেন কঙ্গনা। কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামে লিখলেন, ”করণের জোহরের মতো মানুষদের আগে ব্যবহার ঠিক করা উচিত। তারপর সিনেমা তৈরি করুক। লোকের যৌনজীবনের প্রতি বেশি আকর্ষণ করণের। রিভিউ কিনে, স্টার কিনলে কি আর ছবি ভাল হয়। দক্ষিণী ছবির নকল করতে নেমেছে এখন করণ। ৬০০ টাকা একেবারে আগুনে পুড়িয়ে দিল করণ।”এবার একটি রিপোর্ট সামনে এনে কঙ্গনা বলেন অয়নের এই ছবির কারণে PVR ,Inox সহ মাল্টিপ্লেক্স চেন গুলি প্রায় ৮০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন।

৬০০ কোটি টাকার শ্রাদ্ধ! ব্রহ্মাস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার
৬০০ কোটি টাকার শ্রাদ্ধ! ব্রহ্মাস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

এখানেই থামেননি কঙ্গনা। এরপর তিনি পরিচালক অয়ন মুখার্জিকে উদ্দেশ্য করে তিনি বলেন,’যারা বলে অয়ন মুখোপাধ্যায় এক জন জিনিয়াস, তাদের সবার ১২ বছর করে জেল হওয়া উচিত। তিনি ১৪ জন চিত্রগ্রাহক বদলেছেন। ৮৫জন সহকারী পরিচালক এসেছেন, গিয়েছেন। তাতে লাভটা কী হল? ৬০০ কোটি টাকার শ্রাদ্ধ!’ উল্লেখ্য করন এবং আলিয়ার উপরে বহুদিনের রাগ কঙ্গনার। অভিনেত্রী ও প্রযোজকের প্রতিটি ছবির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাঁকে। করন কঙ্গনার বিরুদ্ধে মুখ খুললেও আলিয়াকে কখনোই এ বিষয়ে কিছু বলতে শোনা যায়নি।

৬০০ কোটি টাকার শ্রাদ্ধ! ব্রহ্মাস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

5 16

তবে Boxofficeindia.com-এর রিপোর্ট অনুসারে ব্রহ্মাস্ত্র ব্যবসা করেছে সব ভাষা মিলিয়ে ৩৫-৩৬ কোটি। রিপোর্ট বলছে হিন্দি ভার্সন আয় করেছে ৩২-৩৩ কোটি মতো। সঙ্গে মনে করা হচ্ছে শনি আর রবি মিলিয়ে সিনেমার বিশ্বব্যপী আয় ৮-১০ মিলিয়ান হয়ে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর