নয়া সংসদ ভবন তৈরী নিয়ে, এবার মোদিকে কটাক্ষ করলেন কমল হাসান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরে করোনার জেরে দেশের অর্থনীতি তলানিতে পৌঁছেছে। কর্মহীন পরেছে বহু মানুষ। দিন আনা দিন খাওয়া মানুষ গুলো অনাহারে ভুগছে। এমন অবস্থায় কেন্দ্র হাজার কোটি অর্থ খরচ করে নতুন সংসদ ভবন গড়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশের এই কঠিন সময়ে নতুন সংসদ ভবন তৈরী করার কোন যুক্তি নেই বলেই মনে করছেন দক্ষিণের অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান।

আরও পড়ুনঃ কেরালায় সরকার ফেলার অভিযোগ কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বিজয়ন

সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এদিন অর্থাৎ রবিবার থেকেই একুশের বিধানসভা নির্বাচনের প্রচারের কাজ শুরু হচ্ছে। মাক্কাল নিধি মইয়াম দলের পুরোধা কমল হাসান নির্বাচনের প্রচার শুরু করছেন। প্রচার শুরুর পূর্বেই কেন্দ্রে সিদ্ধান্ত নিয়ে মোদিকে তীব্র আক্রমণ করেন কমল হাসান। তিনি ট্যুইট করেছেন, কোভিড-১৯ এর কারণে যখন প্রায় স্তব্ধ হয়ে পরেছে সাধারণ মানুষের জীবন যাত্রা, অর্ধেক কাছে খাওয়ারের জোগান নেই।

এমন সময়ে বিপুল অর্থ খরচ করে নতুন সংসদ ভবন বানানোর প্রয়োজন কী? চিনের প্রাচীরের কথা টেনে তিনি লিখেছেন, চিনের প্রাচীর তৈরি সময়ে, হাজার-হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছিল। তখন চিন সরকার দেশের শাসক বলেছিলেন, মানুষকে বাঁচাতেই এই প্রাচীর তৈরি করা হচ্ছে। তিনি সরকারের কাছে যান, কিন্তু আপনারা জনগণকে কার থেকে বাঁচাতে হাজার কোটির খরচ করছেন। ওয়াকিবহাল মহলের মতে, প্রচার শুরুর আগেই নিজের দলের আক্রমণের সুর বেঁধে দিলেন কমল হাসান নিজেই।

কেন্দ্রের তরফে ৯৭১ কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করতেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের প্রশ্ন, সদ্য অতিমারির ফলে বিধ্বস্ত অর্থনীতি পরিস্থিতি। তার উপর নতুন করে চাপ দেওয়া হচ্ছে কেন? নতুন সংসদ ভবনের পরিবর্তনের প্রয়োজন কী? সমস্যা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্তও। সমস্ত মন্তব্যকে উপেক্ষা করে নতুন সংসদ ভবন তৈরির ভিত্তি প্রস্তর স্থাপন করে ফেলেছের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন