ফের করোনা হানা বলিউডে, এবার আক্রান্ত কাজল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের শিকার এবার কাজল। সারা দেশজুড়েই ঝোড়ো ব্যাটিং করেছে কোভিড ১৯-এর নতুন এই স্ট্রেন ওমিক্রন। মৃত্যুর সংখ্যা গতবারের ডেল্টার দাপটের তুলনায় খানিকটা কম হলেও, সংক্রমণের সংখ্যা প্রায় তিন গুণ।

আরও পড়ুনঃ তিন সপ্তাহ হাসপাতালে লতা, কেমন আছেন? জানালেন তাঁর ডাক্তার

তবে কাজল ওমিক্রনেই আক্রান্ত কিনা, তা জানা যায়নি। নিজের ইনস্টাগ্রামে নাইসার হাসিমুখের ছবি আপলোড করেন কাজল। তারপর মেয়েকে ট্যাগ করে লেখেন, “করোনা পরীক্ষার ফল পজিটিভ, আর আমি এক্কেবারেই চাই না আমার ফুলে থাকা এই নাক কেউ এভাবে দেখুক।

এবার আক্রান্ত কাজল
এবার আক্রান্ত কাজল

তার চেয়ে বরং বিশ্বের সবচেয়ে সুন্দর এই হাসিটাই থাক। নাইসা তোকে খুব মিস করছি। হ্যাঁ, পাকানো চোখ দু’টোও আঁচ করতে পারছি।” করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি নিভৃতবাসে রয়েছেন। কাজলের স্বামী অজয়ও করোনা আক্রান্ত কি না তা অবশ্য জানা যায়নি।

ফের করোনা হানা বলিউডে, এবার আক্রান্ত কাজল

কাজলের ইনস্টা পোস্টে মন্তব্য করেছেন তাঁর অনুরাগীরা। সবাই দ্রুত তনুজা-তনয়ার সু্স্থতা কামনা করেছেন। পোস্টে মন্তব্য করেছেন প্রিয়ঙ্কা চোপড়াও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন