মুখ্যমন্ত্রী ও ভাইপোর শিবির থড়হরি কম্পমান! CBI হানায় উচ্ছসিত কৈলাস।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রী ও ভাইপোর শিবির থড়হরি কম্পমান! CBI হানায় উচ্ছসিত কৈলাস। সাত সকালে গরু, কয়লা পাচারকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত এক প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। বৃহস্পতিবার তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রর বাড়িতে সিবিআই তল্লাশিকে কেন্দ্র করে ফের একবার সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় রাখঢাক না করে সরাসরি আক্রমণ করেছেন মমতা এবং অভিষেক বন্দোপাধ্যায় কে।

আরও পড়ুন: নিজের কেন্দ্র পাণ্ডবেশ্বরে দলের সভায় আমন্ত্রণ পেলেন না জিতেন্দ্র।

মুখ্যমন্ত্রী ও ভাইপোর শিবির থড়হরি কম্পমান! এদিন ট্যুইটে কৈলাস লিখেছেন, “বাংলার এক পাওয়ার ব্রোকার বিনয় মিশ্রর ডেরায় সিবিআইয়ের তল্লাশির পর উচ্চ পদাধিকারীদের জরুরি বৈঠক শুরু হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ও ভাইপোর শিবিরে থড়হরি পড়ে গেছে। রাজ্যে এটা এখন আলোচনার বিষয়।” উল্লেখ্য, কিছুদিন ধরেই বিজেপি শাসক দলকে আক্রমনের টার্গেট করছে কয়লা, গরু, বালি, পাথরের বেআইনি পাচার নিয়ে।

সূত্রের খবর, পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র রাজ্য সরকারের তরফ থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তাও পান। CBI সূত্রে খবর, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হক ও BSF জওয়ান সতীশ কুমারকে জেরা করে অনেক তথ্য পাওয়া গিয়েছে। আর সেই তথ্যের ভিত্তিতেই আজ সকালে প্রভাবশালী তৃণমূল নেতা বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই।

বিনয় মিশ্রর লেকটাউনের ফ্ল্যাট, রাসবিহারী গুরুদ্বারার পিছনের বাড়ি আর চেতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সূত্রের খবর, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের একটি লাল ডায়েরি রয়েছে। সেখানে অনেক প্রভাবশালী নেতাদের কর্মকাণ্ড লেখা আছে। সেই ডায়েরির তল্লাশি চালাচ্ছে তারা। সেই ডায়েরি হাতে পেলে তদন্ত অনেক এগিয়ে যাবে বলে ধারনা অনেকের।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই দিল্লির এক গোপন ডেরা থেকে গরু পাচার কাণ্ডে এনামুলকে সিবিআই গ্রেফতার করে। সিবিআইয়ের অফিসাররা দফায় দফায় এনামুলকে জেরা করে অনেক চাঞ্চল্যকর তথ্য পান। এই তথ্যের মধ্যে যেমন অনেক রাজনৈতিক রাঘববোয়ালদের নাম উঠে এসেছে , তেমনি উঠে এসেছে অনেক বিএসএফ অফিসারদের নামও। ওয়াকিবহাল মহল মনে করছে, এই রাজনৈতিক রাঘববোয়ালরা সবটাই কেন্দ্র ও রাজ্যের শাসকদলের প্রতিনিধি।পাচারকারীদের মদত দিয়ে কেন্দ্রীয় শাসক দল বি এস এফকে বস করেছে বলেও অভিযোগ উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর