‘সততার সঙ্গে কাজ করতে চাইলে তৃণমূলে থাকা যায় না’ দীনেশ ত্রিবেদীর দলত্যাগ নিয়ে মন্তব্য কৈলাসের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যসভার তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর দলত্যাগ খানিকটা আচমকাই।রাজ্যসভায় বিতর্ক চলাকালীন শুক্রবার তিনি দাঁড়িয়ে জানান যে, দলে থেকে কাজ করতে অসুবিধা হচ্ছে। এরপর নিজের ইস্তফার কথা ঘোষণা করেন তিনি। তার দীর্ঘদিনের দলের সঙ্গে সম্পর্ক ছিল। এক লহমায় সম্পর্ক ছিন্ন।

আরও পড়ুনঃ তৃণমূলে দম বন্ধ হয়ে আসছে, এবার মানুষের সেবা করতে পদ্মবনে দিনেশ!

- Advertisement -

রাজ্য বিজেপি এরপরই বাড়তি উৎসাহী হয়ে ওঠে। বিজেপি নেতারা তাঁকে অভিনন্দন জানান, দলে স্বাগতও জানানো হয়। শুরু হয়ে যায় কানাঘুষো। এবার দীনেশও কি বিজেপিতে যোগ দিচ্ছেন?; এই প্রশ্নের উত্তরে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন।

রাজ্যসভা থেকে দীনেশ ত্রিবেদীর ইস্তফার খবর শুনে কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, ”শুধু দীনেশ ত্রিবেদীজি নন, যাঁরাই সততার সঙ্গে কাজ করতে চাইছেন,তাঁরা কেউই তৃণমূলে থাকতে পারছেন না। যদি তিনি বিজেপিতে আসতে চান, আমরা তাঁকে স্বাগত জানাব।”

তবে কৈলাশ বিজয়বর্গীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সরাসরি কোনও কথা হয়নি বলেই জানিয়েছেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য সকলেরই একই মত। সকলেই তৃণমূলের সক্রিয় নেতা দীনেশ ত্রিবেদীকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন।

শুক্রবারই দীনেশ ত্রিবেদী যোগ দিতে পারেন বিজেপিতে।দেশের রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে এই খবর।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর