Jyotipriya Mallick: বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি মানি লন্ডারিং, রেশন দুর্নীতিতে বড় ব্রেক থ্রু ED-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিলেছে এখন পর্যন্ত। যদিও ইডির বক্তব্য সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিক নিজের নামের অ্যাকাউন্ট ব্যবহার না করলেও প্রচুর পরিমানে বেনামি অ্যাকাউন্ট রয়েছে তার। বেনামি অ্যাকাউন্টগুলি যাঁদের নামে রয়েছে, এবার তাঁদের নামের তালিকা তৈরি করেছে ইডি। দ্রুততার সাথে তাঁদের তলব করে জিজ্ঞাসাবাদ করবে ইডি। বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি মানি লন্ডারিং করা হতো বলে অভিযোগ ইডির।

আরও পড়ুনঃ ‘আপনার সাথে একমত বালু দা’, জ্যোতিপ্রিয়র ‘মমতা দি সব জানেন’ দাবিতে বিস্ফোরক সুকান্ত

ইডি সূত্রে খবর, অন্তত ৩০ টি বেনামি অ্যাকাউন্ট ব্যবহার করা হল রেশন দুর্নীতির টাকা পাচারের জন্যে। এই কাজে জড়িয়ে রয়েছে বেশ কিছু এজেন্ট। ইডির বক্তব্য, নিয়োগ দুর্নীতির আদলে এজেন্ট ব্যবহার করা হত রেশন দুর্নীতিতেও। রেশনের কারচুপি করতে বিভিন্ন এলাকায় ছিল এজেন্ট। জেলায় জেলায় ছড়িয়ে ছিল এই এজেন্টরা। এমন এজেন্টদের তালিকাও প্রস্তুর করে ফেলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শীঘ্রই তাদের তলব করা হবে বলে খবর।

বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি মানি লন্ডারিং, রেশন দুর্নীতিতে বড় ব্রেক থ্রু ED-র
বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি মানি লন্ডারিং, রেশন দুর্নীতিতে বড় ব্রেক থ্রু ED-র

এই এজেন্টদের মাধ্যমেই প্রোটেকশন মানি পৌঁছত উপরমহলে। মন্ত্রী ঘনিষ্ঠদের কাছেও যেত টাকা। প্রোটেকশন মানি পাওয়ার পরে এজেন্টদেরও কমিশন বুঝিয়ে দেওয়া হত। টাকা পৌঁছে বাকিবুরকে ডেলিভারি নিশ্চিত করত এজেন্টরা। রেশন দুর্নীতিতে ডিলার, মিলার, ডিস্ট্রিবিউটরের সঙ্গে সরাসরি যোগ ছিল এজেন্টদেরও। তবে সরকারি কোনও দফতরে টাকা পৌঁছনো বারণ ছিল উপরমহল থেকে।

বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি মানি লন্ডারিং, রেশন দুর্নীতিতে বড় ব্রেক থ্রু ED-র

বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি মানি লন্ডারিং, রেশন দুর্নীতিতে বড় ব্রেক থ্রু ED-র

রেশন জালিয়াতিতে এজেন্টদের হদিশ পাওয়ার পাশাপশি ইডির স্ক্যানারে এবার জ্যোতিপ্রিয়র পরিবারের ভিসাও। বালুর পরিবারের আমেরিকা, মরিশাস-সহ একাধিক জায়গায় যাওয়ার টিকিটের তথ্য মিলেছে। ইডি সূত্রে খবর, বাকিবুর থেকে ট্রাভেল এজেন্সি মারফত জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের বিদেশযাত্রার টিকিট কাটা হয়েছিল। সেই ট্রাভেল এজেন্সির ‘মিস্টার কুন্তল’ নামে একজনের নাম পেয়েছে ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন