সাগর দত্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, আন্দোলনের প্রভাব এনআরএসেও

Sagar Dutta Hospital: কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলেই শনিবার জানালেন তাঁরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এবার সাগর দত্ত হাসপাতালে। সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক পড়ুয়ারা যে দাবি নিয়ে এই ঘোষণা করেছেন কাউন্সিলের বৈঠকে দাবি ঠিকভাবে মেনে নিলেও লিখিত প্রতিশ্রুতি মেলেনি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না জুনিয়র ডাক্তাররা। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে শুক্রবার কান্ড ঘটে সাগর দত্ত হাসপাতালে।

চিকিৎসক স্বাস্থ্যকর্মী এমনকি পুলিশ কেউ হেনস্থা পরিবারের বিরুদ্ধে। এই আবহে রাজ্যের সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তার বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। জুনিয়র ডাক্তারদের দাবি, সাগর দত্তে বর্তমানে ১০০ টিরও কম সিসি ক্যামেরা রয়েছে। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছিল, মোট ৩৬০টি সিসি ক্যামেরা লাগানো হবে।

Shamim Ahamed Ads

কিন্তু তার পর কোনও কাজ এগোয়নি। আর এর প্রভাব পড়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালেও। সেখানে আপাতত জিবি বৈঠক চলছে। সূত্রের দাবি, সেখানকার জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতির ডাক দিতে চলেছেন।শনিবার থেকে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটার ঘোষণা করেন সাগর দত্তর জুনিয়র চিকিৎসকরা।

সেই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলেই শনিবার জানালেন তাঁরা। সাগর দত্তের আবাসিক চিকিৎসক আকাশ রায় বলেন, “সুপ্রিম কোর্টে আগের দিনের শুনানিতে বলা হয়েছিল সাত থেকে ১৪ দিনের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হবে। আজ ১২ দিন হতে চলল। হাসপাতালের ৩৬০টি জায়গা সিসি ক্যামেরা বসানোর জন্য চিহ্নিত হল। আজ শুনছি মাত্র ৪০টি ক্যামেরা এসেছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত