নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই গোষ্ঠী কোন্দল বেড়েই চলেছে। যা নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শীর্ষ নেতৃত্বকে। সাবধান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝগড়া করলে পার্টিতে স্থান নেই, সাফ জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু দলীয় কোন্দল থেকে এখনও অবধি রেহাই মিলছে না। এরই মধ্যে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন জুন মালিয়া নিজে।
আরও পড়ুনঃ Anubrata Mondal: কেষ্ট কন্যার অ্যাকাউন্টে আরও একটি লটারির টাকা! সবটাই চিত্রনাট্য?
দলীয় কর্মীদের উদ্দেশ্যে অভিনেত্রী-বিধায়ক বলেন, গ্রুপবাজি বন্ধ করুন। গ্রুপবাজি করলে আর স্থান হবে না তৃণমূলে। তাঁর কথায়, পঞ্চায়েতে প্রার্থী হতে পারবেন না কোনও নেতার বউ, বোন, দিদিরা। বউ ঘরে রান্না করবে আর নেতা বাইরে ছড়ি ঘোরাবে! এমনটা আর হবে না!

এমনিতেই জেলায় জেলায় বিক্ষোভ ক্রমাগত বেড়ে চলেছে তৃণমূলের অন্দরে। এখন তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। সূত্রের খবর, জেলা সভাপতি সুজয় হাজরার সঙ্গে অন্তঃদ্বন্দ্ব সর্বজনবিদিত। তবে কী এই মন্তব্যের মাধ্যমে জেলা সভাপতির উদ্দেশ্যে বার্তা দিতে চাইলেন তিনি?
ঝগড়া করলে পার্টিতে স্থান নেই, জানিয়ে দিলেন জুন

তৃণমূলের অন্দরে যদিও এই দ্বন্দ্ব নতুন কিছু নয়। গতকালই এক সভা থেকে কুণাল ঘোষকে বলতে শোনা যায়, আপনারা এখানে এসে গন্ডগোল পাকাচ্ছেন তারা বিজেপির লোক। আপনারা পরিকল্পিতভাবে এখানে গন্ডগোল পাকাতে এসেছেন। যার যা বলার আছে আমাকে জানাবে। এমনকি কর্মীদের উদ্দেশ্যে বলেন, অনুষ্ঠান নষ্ট করতে কেউ তোমাকে পাঠিয়েছে। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিকেল ৩ টের মধ্যে মঞ্চ উপড়ে ফেলে দিয়ে আসব। এটা ভূমি উচ্ছেদ কমিটির সভা, এটা দলের সভা নয়। কে উঠেছে, কে ওঠেনি সেটা পরের কথা।



