পশ্চিমবঙ্গের ৩ জেলায় সক্রিয় জেএমবি স্লিপার সেল! চালাতে পারে হামলা

সীমান্ত অঞ্চলে বাড়ছে নিরাপত্তা শঙ্কা, তদন্তে জোর দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, এবং নদিয়া জেলায় স্লিপার সেলগুলির সক্রিয়তা বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এবং পাকিস্তানের প্রত্যক্ষ মদতে এই সক্রিয়তা বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর, মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে জঙ্গি সংগঠনগুলি নতুন করে মাথা তুলতে শুরু করেছে। জেএমবি এবং হরকাতুল জিহাদের পুরনো মডিউলগুলি একত্রিত হয়ে স্লিপার সেলগুলিকে সক্রিয় করছে।

Shamim Ahamed Ads

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ওপার বাংলার মদতে মালদহ, মুর্শিদাবাদ, এবং নদিয়ার সীমান্ত এলাকায় জেএমবি তাদের স্লিপার সেল সক্রিয় করছে। এই স্লিপার সেলগুলি অদৃশ্যভাবে সমাজের মধ্যে মিশে থাকে, কিন্তু পরিকল্পিত হামলার জন্য প্রস্তুত থাকে।

বাংলাদেশে সাম্প্রতিক জেল ভাঙার ঘটনায় প্রায় ৭০০ অভিযুক্ত পালিয়েছে। এর মধ্যে ৫৬ জন পরিচিত জঙ্গি নেতা। ভারতেও জেএমবি-র সঙ্গে যুক্ত বেশ কিছু অভিযুক্ত মুক্তি পেয়েছে। এই ঘটনাগুলি সীমান্ত এলাকায় নতুন করে নিরাপত্তার শঙ্কা সৃষ্টি করেছে।

গোয়েন্দা রিপোর্টে জানানো হয়েছে, পাকিস্তানের প্রত্যক্ষ মদতে এই কার্যকলাপ চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করেছে এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত