নজরবন্দি ব্যুরো: কামব্যাক জিতেন্দ্রর, পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি গত বছরের ১৬ ডিসেম্বর পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা দেন। জানিয়ে দেন দলত্যাগের কথাও। কিন্তু ঠিক তার পর দিনই অবশ্য বদলে যায় ছবিটা। কলকাতায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশে দাঁড়িয়ে জিতেন্দ্র ঘোষণা করেন, তিনি দলেই থাকছেন। এর পর মাস দুয়েকের কিছুটা বেশি সময় তাঁর অজ্ঞাতবাস।তাঁকে এ সময় কদাচিৎ দলীয় কর্মসূচিতে যোগ দিতে দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় মৃত্যু ২ জনের, ১৫১ জন করোনা আক্রান্ত বাংলায়।
বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তবে তিনি যে দলের মূলস্রোতে ফিরতে মরিয়া তা দৃশ্যতই স্পষ্ট জানা গিয়েছে। আসানসোলে নিজের মতো করে বিভিন্ন কর্মসূচি চালিয়ে গিয়েছেন তিনি। গত ২৪ জানুয়ারি আসানসোলের এক গুরুদ্বারের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক এবং পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব। সে অনুষ্ঠানে ঘটনাচক্রে উপস্থিত হন জিতেন্দ্রও।
ঠিক তার কয়েক সপ্তাহের মাথাতেই জিতেন্দ্রর কাঁধে তুলে দেওয়া হল দলের জাতীয় মুখপাত্রের দায়িত্ব। তৃণমূল সূত্রে খবর, পাণ্ডবেশ্বরের বিধায়ক হাতে তুলে দেওয়া হয়েছে জাতীয় মুখপাত্রের দায়িত্ব।রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে ফের দলের দায়িত্ব পেয়ে খুশি তিনি।
কামব্যাক জিতেন্দ্রর, সংবাদমাধ্যমে জিতেন্দ্র বলছেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি যে ভরসা আমার উপর রেখেছেন, তার মর্যাদা দেওয়ার চেষ্টা করব।নির্বাচনের আগে দলের কথা তুলে ধরে প্রতিপক্ষের মিথ্যাচারকে প্রতিরোধ করার চেষ্টা করব।’’



