বুর্জ খলিফায় প্রথম কোনও বাঙালি অভিনেতা, যিশুর সাফল্যে গর্বিত বাংলা

দুবাইয়ের বুর্জ খলিফায় ভেসে উঠল যীশু সেনগুপ্তর (Jisshu Sengupta) মুখ। তিনি হলেন প্রথম বাঙালি অভিনেতা যার ছবি দেখা গেল বুর্জ খলিফার গায়ে। যীশুর এই সাফল্যে জয়ের ধ্বনি উঠেছে বাংলাজুড়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। এই সময়ে কেবল বাংলা নয়, হিন্দি ও দক্ষিণী সিনেমায় জমিয়ে কাজ করছেন তিনি। জাতীয় স্তরে প্রতিপত্তি গড়ে তুলেছেন তিনি। এবার তাঁর মুকুটে জুড়ল নয়া পালক। দুবাইয়ের বুর্জ খলিফায় ভেসে উঠল যীশু সেনগুপ্তর (Jisshu Sengupta) মুখ। তিনি হলেন প্রথম বাঙালি অভিনেতা যার ছবি দেখা গেল বুর্জ খলিফার গায়ে। যীশুর এই সাফল্যে জয়ের ধ্বনি উঠেছে বাংলাজুড়ে।

বুর্জ খলিফায় প্রথম কোনও বাঙালি অভিনেতা, যিশুর সাফল্যে গর্বিত বাংলা

Shamim Ahamed Ads

আরও পড়ুন: বেঁচে আছেন পুনম পাণ্ডে, কেন নিজের মৃত্যুর খবর রটিয়েছিলেন অভিনেত্রী?

২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সেলিব্রেটি ক্রিকেট লিগের সিজন ১০। এই উপলক্ষে দুবাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুর্জ খলিফায় সিসিএলের প্রোমো দেখানো হয়। সলমন খান (Salman Khan), সোহেল খানের পাশাপাশি যীশু সেনগুপ্তর মুখ দেখা যায় সেখানে। যীশু সেনগুপ্ত টলিউডের প্রথম অভিনেতা যিনি বিশ্বের সর্বোচ্চ বহুতলের গায়ে জায়গা করে নিলেন। এই দৃশ্য বাঙালিদের কাছে গর্বের বটে। সেই মুহূর্তের সাক্ষী থাকলেন যীশু নিজেও।

বুর্জ খলিফায় প্রথম কোনও বাঙালি অভিনেতা, যিশুর সাফল্যে গর্বিত বাংলা
বুর্জ খলিফায় প্রথম কোনও বাঙালি অভিনেতা, যিশুর সাফল্যে গর্বিত বাংলা

করোনার (Covid 19) জেরে চার বছর বন্ধ ছিল সিসিএল (Celebrity Cricket League)। দীর্ঘ অপেক্ষার পর দশম মরশুম লঞ্চ হল। দুবাইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনু সুদ, সোহেল খান, সুদীপ কিচ্চা, আল্লু অর্জুন সহ প্রমুখ। যীশু সেনগুপ্ত সিসিএল-এর টিম বেঙ্গল টাইগার্সের অধিনায়ক যীশু সেনগুপ্ত।

বুর্জ খলিফায় প্রথম কোনও বাঙালি অভিনেতা, যিশুর সাফল্যে গর্বিত বাংলা

বুর্জ খলিফায় প্রথম কোনও বাঙালি অভিনেতা, যিশুর সাফল্যে গর্বিত বাংলা

উল্লেখ্য, বুর্জ খলিফায় শাহরুখ খানের (Shah Rukh Khan) দৌরাত্ম্য রয়েছে, একথা বললেও ভুল হবে না। কিং খানের জন্মদিন থেকে শুরু করে তাঁর সিনেমার টিজার, ট্রেলার দেখানো হয় বুর্জ খলিফায় (Burj Khalifa)। এছাড়া বলিউডের বিশেষ কিছু মুহূর্তও ভেসে ওঠে। সেখানেই দেখা গেল যীশু সেনগুপ্তকে। যা নিয়ে উচ্ছ্বসিত বাংলা ছবির দর্শকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত