নজরবন্দি ব্যুরোঃ বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান হিসেবে বহু আগেই সকলের মনে নিজেদের স্থান করে নিয়েছে ‘সারেগামাপা।’ যেখান থেকে উঠে এসেছেন একাধিক নাম করা শিল্পী। এবার সেই শো য়ের প্রতিযোগী না হয়ে ও সঞ্চালক থেকে গানের জগতে দিব্যি নিজের যাত্রা শুরু করলেন জনপ্রিয় অভিনেতা তথা সঞ্চালক যিশু সেনগুপ্ত। তাঁর হাত ধরেই শহরের বুকে তৈরি হল নতুন ব্যান্ড।
আরও পড়ুনঃ নিজেদের মধ্যে বচসা, ৪ সিআরপিএফ জওয়ান কে গুলি করে খুন করল তাদেরই সতীর্থ জওয়ান
সময়টা তখন ২০১২ সাল ‘সারেগামাপা’-র সেটে যিশুর সঙ্গে আলাপ হয় প্রতিযোগী শোভনের। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ হলেও সম্পর্ক আগের মতই থেকে যায় দুজনের। তাই সময় পেলেই যিশুর বাড়ির ঘরোয়া আড্ডায় মাঝেমধ্যেই গানে মেতে ওঠেন সেই প্রতিযোগী শোভন।
এর সেখান থেকেই নাকি ব্যান্ড তৈরির কথা মাথায় আসে যিশুর। এরপর যেমন পরিকল্পনা ঠিক তেমন কাজ, তৈরি হয় ‘যিশু অ্যান্ড রেট্রোডিকশনস’।
জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি একাধিক অনুষ্ঠান করে ফেলেছে অভিনেতার এই ব্যান্ড। যেখানে গান গাইছেন শোভন, ড্রামসে রয়েছেন যিশু। এছাড়াও দলে রয়েছেন জন পল, অর্ণব চক্রবর্তীর মত শিল্পীরা। তবে এই মুহূর্তে আট এবং নয়ের দশকের বিভিন্ন গানকে নিজেদের মতো করে সাজিয়েগুছিয়ে তারা সকলের সামনে তুলে ধরলে ও এরপরে নাকি নিজস্ব গান তৈরির পথেই হাঁটতে চলেছে এই ব্যান্ড।
অনুষ্ঠান সঞ্চালনা থেকে সঙ্গীত সর্বত্রই রয়েছেন যিশু সেনগুপ্ত, বানালেন ব্যান্ড

তবে এর আগেও ‘কুইনাইন’ নামক একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন এই খ্যাতনামা সঞ্চালক। তবে একাধিক সমস্যা দেখা দেওয়ার ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সেই ব্যান্ড। তাই এবার যাতে সেইরকম কোন সমস্যা না দেখা দেয় এখন সেদিকেই নজর রাখছেন সকলে।




