নজরবন্দি ব্যুরো: ছত্তিশগড়ের সুকমা জেলায় এক সিআরপিএফ জওয়ান তার সহকর্মীদের ওপর গুলি চালায়।গুলিতে ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ঘটনাটি ঘটেছে সুকমা জেলার মারাইগুদা থানার অন্তর্গত লিগাম পল্লী সিআরপিএফ ৫০ ব্যাটালিয়ন ক্যাম্পে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সুকমা জেলার মারাইগুড়া গ্রামে সিআরপিএফের ৫০ ব্যাটালিয়ানের শিবিরে জওয়ানদের মধ্যে ঝামেলা শুরু হলে গুলিচালনার ঘটনা ঘটে।
আরও পড়ুনঃকেন্দ্র রেশন বন্ধ করলেও বাংলায় চালু থাকছে বিনামূল্যে রেশন , জানালেন খাদ্যমন্ত্রী
সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানো ওই জওয়ানের নাম রীতেশ রঞ্জন । কিন্তু ঠিক কী কারণে এই রকম ঘটনা তিনি ঘটালেন সে ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
গুরুতর আহত জওয়ানদের সঙ্গে সঙ্গে ভদ্রচালম এলাকার হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও, এদের মধ্যে চারজনের আঘাত অত্যন্ত গভীর হওয়ায় এবং অতিরিক্ত রক্তপাতের কারণে চিকিত্সা চলাকালীনই মৃত্যু হয়।
নিজেদের মধ্যে বচসা, ৪ সিআরপিএফ জওয়ান কে গুলি করে খুন করল সতীর্থ জওয়ান

সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, আহত দুই জওয়ানকে চিকিত্সার জন্য় আকাশপথে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।এই ঘটনায় এখনও পর্যন্ত সিআরপিএফ আধিকারিকদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, কী কারণে অভিযুক্ত সতীর্থদের লক্ষ্য করে গুলি চালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।




