কেন্দ্র রেশন বন্ধ করলেও বাংলায় চালু থাকছে বিনামূল্যে রেশন , জানালেন খাদ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:বিনামূল্যে রেশন ব্যবস্থা বন্ধ করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ নভেম্বর এই প্রকল্প বন্ধ করে দিতে চাইছে নরেন্দ্র মোদির সরকার। যদিও সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আরও ৬ মাস চালু রাখার আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিয়েছেন দেশজুড়ে বন্ধ হচ্ছে বিনামূল্যের রেশন।

আরও পড়ুনঃ১২ লক্ষ প্রদীপের তলায় দ্রারিদ্রের অন্ধকার, নিদারুণ দারিদ্রের মর্মান্তিক ছবি যোগীরাজ্যে।

কেননা প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। তাই গত একবছর ধরে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা এবার বন্ধ করছে কেন্দ্র সরকার।  এই অবস্থার পরিপ্রেক্ষিতে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়ে দিলেন কেন্দ্র সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থা বন্ধ করে দিতে চাইলেও রাজ্য সরকার তা বজায় রাখছে।

রবিবার খাদ্যমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন,বিনামূল্যে রেশনের জন্য রাজ্য সরকারের বরাদ্দ যা রয়েছে তাই থাকছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যা অতিরিক্ত হিসাবে দেওয়া হচ্ছিল, সেটাই ওরা বন্ধ করছে। গরীব কল্যাণের নামে সাময়িকভাবে মানুষকে সুবিধা দিয়ে হঠাত্‍ করে এই ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় মানুষ চরম অসুবিধায় পড়বে।

কেন্দ্র রেশন বন্ধ করলেও বাংলায় চালু থাকছে বিনামূল্যে রেশন , জানালেন খাদ্যমন্ত্রী

কেন্দ্র রেশন বন্ধ করলেও বাংলায় চালু থাকছে বিনামূল্যে রেশন , জানালেন খাদ্যমন্ত্রী

তবে রাজ্য সরকারের খাদ্যসাথীর মাধ্যমে যে রেশন ব্যবস্থা চালু রেখেছে তাতে মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া জারি থাকছে আগামী দিনেও। কেন্দ্র সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই রেশন বন্ধ করছে।’

কেন্দ্র রেশন বন্ধ করলেও বাংলায় চালু থাকছে বিনামূল্যে রেশন , জানালেন খাদ্যমন্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর