নজরবন্দি ব্যুরোঃ ‘ক্রিশ্চিয়ান ডিওর’নামক বিলাসবহুল আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা মুম্বাই এর তাজ হোটেলের সামনে এক বিলাস বহুল রাম্প শোয়ের আয়োজন করেছিল। সেই শো তেই এবার রাম্পে হাঁটলেন যিশু কন্যা। এই সুখবর টি সবার আগে ভাগ করে নিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ একবেলাতেই খুশকি উধাও হয়ে যাবে, জেনে নিন উপায়



তিনি তাঁর তাঁর সামাজিক মাধ্যমে আবেগপ্রবন হয়ে পোস্ট করেন তাঁর পরিচালিত উমা সিনেমার ছোট্ট উমা বিশ্বের সবচেয়ে বড় ফ্যাসান সংস্থায় ১০০ জনের মধ্যে একজন হয়েছেন।যিশু সেনগুপ্তের কন্যা সারা এখন বড় হয়েছে, ১৮ বছরে পদার্পণ হয়েছে তাঁর।
বলাবাহুল্য বিশ্বের তাবর তাবর মডেল রা যেখানে সুযোগ পায়না সেখানে এই ছোট্ট উমা নিজের যোগ্যতায় তাতে সুযোগ পেয়েছে। শুধু তাই নয় রাম্পে একমাত্র বাঙালি হিসেবে সারা তাক লাগিয়ে দিয়েছিল গোটা বিশ্বে। সামাজিক মাধ্যমে সেই রাম্পের দৃশ্য শেয়ার করেই পরিচালক লিখেছেন “আমার ছোট্ট উমা! ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে মনোনীত হয়েছে সে!


বিলাসবহুল ফ্যাশন শোতে একমাত্র বাঙালি মডেল হয়ে র্যাম্পে ছোট্ট উমা ,তাক লাগিয়ে দিয়েছিল গোটা বিশ্বে
বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য প্রতীক্ষা করে থাকেন, সেখানে এসেছে আমাদের উমা। অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে সে হাঁটল র্যাম্পে। সবটাই সে করেছে নিজের চেষ্টায়। আমি গর্বিত, গর্বিত গর্বিত!!!” সারার এই সাফল্যে তাঁর মা ও তিনিও সেই পোস্টের নিছে কমেন্ট করেছেন এবং পরিচালক সৃজিত কে তাঁর প্রথম প্রশিক্ষক হিসেবে ধন্যবাদ জানিয়েছেন। শুধু তাই নয় সেই পোস্টের নিছে কমেন্ট করেছেন টলিউদের অনেক বড় বড় অভিনেতাও , গর্বিত গোটা টলিউড








