ঘটনা দেখে ও শুনে আমি স্তম্ভিত ও ভীষণ বিরক্ত, আরজি কর-কাণ্ডে এবার মুখ খুললেন জিৎ

JIT: আমরা কি সত্যিই স্বাধীনতা অর্জন করতে পেরেছি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর-কাণ্ডের প্রতিবাদের রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ১৪ অগস্ট, স্বাধীনতা দিবসের আগের রাতে বাংলার মহিলারা নানা এলাকায় এই ঘটনার প্রতিবাদে পথে নামছেন। এ বার টলি তারকা জিৎ প্রশ্ন তুললেন, সত্যিই কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি? সাধারণত অভিনয় ও ছবির কাজ ছাড়া অন্যান্য বিষয়ে মন্তব্য করেন না জিৎ। কিন্তু আরজি করের ঘটনা নিয়ে তিনি সরব সমাজমাধ্যমে। কলঙ্কিত আরজি কর হাসপাতাল।

সেমিনার রুমে ঘুমতে যাওয়াই হল কাল? তারপর…, সারা রাতের নারকীয় ঘটনা অন্ধকারেই হারিয়ে যাবে না তো! তাই বিচার চাইছে সকলে। ওই মহিলার ডাক্তারের পরিবারের পাশে গোটা শহর, তাঁর বিচার চেয়ে রাজপথে আজ রাত দখলের ডাক। গোটা ভারতের দিকে দিকে মেয়েরা আজ রাত শাসন করবে। তবে এই নারকীয় ঘটনার কোনও ক্ষমা নেই। তার আর চুপ করে বসে না থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রশ্ন তুলে দিলেন নায়ক জিৎ।

তিনি লিখলেন, “আগামিকালই স্বাধীনতা দিবস। কিন্তু কিছু সময়ে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই স্বাধীনতা অর্জন করতে পেরেছি? কেন আজও সমাজে মহিলাদের নিশানা করা হয়? কেন মহিলাদের উপরেই এমন মর্মান্তিক অত্যাচ্যার করা হয় এখনও? এই ধরনের ঘৃণ্য অপরাধ বন্ধ করতে সমাজ হিসাবে আমাদের ঠিক কী করা উচিত?”

ঘটনা দেখে ও শুনে আমি স্তম্ভিত ও ভীষণ বিরক্ত, আরজি কর-কাণ্ডে এবার মুখ খুললেন জিৎ

তিনি আরও লেখেন, “আমি কল্পনাও করতে পারছি না, মেয়েটি কী ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে। ওর পরিবার এখন কী যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে! আমরা কোনও ভাবেই ওদের যন্ত্রণা বলে বোঝাতে পারব না। আরজি কর হাসপাতালে যা হয়েছে, তা দেখে আমি স্তম্ভিত ও ভীষণ বিরক্ত। নতুন ভারত গড়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মহিলাদের সুরক্ষা। আইন ও প্রশাসনের সঙ্গে যুক্ত সকলকে অনুরোধ করব, এই ঘটনার যেন সুবিচার হয়”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর