Jeet: সুখবর দিলেন জিৎ, ১১ বছর পর ফের বাবা হতে চলেছেন অভিনেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিনোদন জগতে ফের খুশির জোয়ার। দ্বিতীয় বার বাবা হতে চলেছেন জিৎ। সদ্য সামনে আসে সেই খুশির খবর। বুধবার নিজের সামাজিক মাধ্যম থেকে অভিনেতা নিজের সেই সুখবরের কথা জানান। বিশেষ ফটোসুটের দ্বারা জানান তিনি বাবা হতে চলেছেন খুব শীঘ্রই।

আরও পড়ুনঃ নতুন ফন্দি আঁটতে ব্যস্ত শাহরুখ, লক্ষ্য ‘ডাঙ্কি’র সাফল্য

সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে অভিনেতা লেখেন “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।” মেয়ে হওয়ার ১১ বছর পর নতুন সদস্য আসতে চলেছে।

সুখবর দিলেন জিৎ, আবারও বাবা হতে চলেছেন অভিনেতা
সুখবর দিলেন জিৎ, আবারও বাবা হতে চলেছেন অভিনেতা

ছবিতে অভিনেতা এবং তার স্ত্রীকে দেখা যাচ্ছে বিশেষ ‘ম্যাটারনিটি শুট’ এ। সাথে রয়েছে তাদের বড় মেয়ে। বাবা মা এবং দিদি, তিনজন বিশেষ ফটোশুটের মাধ্যমে জানালেন বিশেষ বার্তা। আর মাত্র কয়েকমাসের মধ্যেই পৃথিবীর আলো দেখতে চলেছে সেই সন্তান।

সুখবর দিলেন জিৎ, আবারও বাবা হতে চলেছেন অভিনেতা

সুখবর দিলেন জিৎ, আবারও বাবা হতে চলেছেন অভিনেতা

অভিনেতার এই সুখবর সামনে আসা মাত্রই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে অনুরাগীমহল। তবে শুধু অনুরাগীরা নয়, বিভিন্ন টলিউড অভিনেতা এবং অভিনেত্রীরাও একের পর এক শুভকামনা করেছেন জিতের দ্বিতীয় সন্তানের জন্য। এই মুহূর্তে জিৎয়ের বাবা হওয়ার সুখবরের পাশাপাশি রয়েছে আরও এক সুখবর। চলতি বছরের ২৪ শে নভেম্বর মুক্তি পেতে চলেছে জিতের নতুন ছবি ‘মানুষ’। ফলে সেই ছবির প্রচার নিয়েই বর্তমানে ব্যস্ত রয়েছেন অভিনেতা। তবে তার মাঝেও কিন্তু স্ত্রীকে সময় দেওয়ার কথা ভুলছেন না অভিনেতা। দুই দিন সমান ভাবে চালিয়ে যাচ্ছেন অভিনেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন