Jaya Bachchan: আমি মিডিয়াকে অপচ্ছন্দ করি, বিস্ফোরক মন্তব্য বচ্চন পত্নীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক‍্যামেরা নিয়ে কাছাকাছি এলেই তেলেবেগুনে জ্বলে ওঠেন জয়া বচ্চন (Jaya Bachchan)। মিডিয়ার সঙ্গে বচসায় জড়ানো জয়া বচ্চনের রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় রোজই মেজাজ হারিয়ে চিৎকার চেঁচামেচি করে ফেলেন তিনি। যা নিয়ে এর আগেও বেশ কয়েকবার তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে এই বর্ষীয়ান অভিনেতাকে। কিন্তু মিডিয়ার সঙ্গে কেন এমন করেন অমিতাভ পত্নী? নিজেই জানালেন সেই কথা।

আরও পড়ুন: ইতিহাস গড়লো ইসরো, ৩৬টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি বাহুবলীর

সম্প্রতি নাতনি নব্যা নভেলি নন্দার পডকাস্ট শো-তে এসে সেই কথাই জানালেন জয়া।
বঙ্গকন্যা সাফ জানিয়ে দিলেন, ‘যারা মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে এবং তা নিয়ে মুচমুচে খবর পরিবেশন করে তাদের আমি ঘেন্না করি।’

আমি মিডিয়াকে অপচ্ছন্দ করি, বিস্ফোরক মন্তব্য বচ্চন পত্নীর
আমি মিডিয়াকে অপচ্ছন্দ করি, বিস্ফোরক মন্তব্য বচ্চন পত্নীর

জয়া আরও বলেন, ‘‘আমি ঘেন্না করি সেই সমস্ত মানুষদের যারা আমাদের ব্যক্তিগত পরিসরে ঢুকে সেই খবর বিক্রি করে টাকা কামায়। এদের দেখলে আমি বিরক্ত হই।’ শুধু তাই নয়, জয়া আরো অভিযোগ করেন, তারকাদের এক ধরণের ছবি তোলা হয়। আর সেটাকে এডিট করে আরেক রকম করে প্রকাশ করা হয়। ব‍্যক্তি স্বাধীনতা বলে কি কিছু নেই নাকি?

আমি মিডিয়াকে অপচ্ছন্দ করি, বিস্ফোরক মন্তব্য বচ্চন পত্নীর

10 16

প্রশ্ন তুলে জয়া মন্তব‍্য করেন, কিছু মানুষ ইচ্ছা করেই এমন মন্তব‍্য করেন যার জন‍্য বিতর্ক তৈরি হয়। প্রসঙ্গত, গত সপ্তাহেই নাতনি নভ্যাকে নিয়ে ল্যাকমে ফ্যাশন উইকে গিয়েছিলেন জয়া। আর সেখানে মিডিয়ার এক ক্যামেরাপার্সনকে উদ্দেশ্য করে তাঁর বলা ‘আছাড় খেয়ে পড়লেই ভালো’ নিয়ে নানা তর্ক-বিতর্ক হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন