নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের মাটিতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ২৬/১১ জঙ্গি হামলার চক্রীরা। প্রতিবেশী দেশে দাঁড়িয়েই এই অভিযোগ তুলে শোরগোল ফেলে দেন জাভেদ আখতার। মুহূর্তে ভাইরাল হয়ে যায় লাহোরের অনুষ্ঠানের সেই অংশের ভিডিওটি।
আরও পড়ুনঃ অ্যাপ্টিটিউড টেস্ট নিয়ে নির্দেশিকাই ছিল না, নিয়োগ দুর্নীতিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
অনুষ্ঠানে জাভেদকে প্রশ্ন করা হয়, ”আপনি তো অনেকবার পাকিস্তানে এসেছেন। এখান থেকে ফিরে গিয়ে কি আপনি আপনার লোকদের বলেন না যে এখানকার লোকেরা ভাল। তারা আপনাদের উপরে বোমা না ছুঁড়ে ফুলের মালা আর ভালবাসা নিয়ে স্বাগত জানান?” তার উত্তরেই জাভেদের গলায় উঠে আসে ২০০৮ সালে মুম্বই হামলার প্রসঙ্গ। গীতিকার বলেন,

“আমাদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা উচিত নয়। এতে কোনও সমাধান হবে না। পরিস্থিতি খুবই উত্তেজক। এটা কমানো দরকার। আমরা মুম্বইয়ের বাসিন্দা। দেখেছি আমাদের শহরের উপরে কী ধরনের হামলা হয়েছিল। ওরা (পড়ুন জঙ্গিরা) কিন্তু নরওয়ে বা ইজিপ্ট থেকে আসেনি। ওরা এখনও আপনাদের দেশে খুল্লমখুল্লা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ভারতীয়দের মনে যদি ক্রোধ থেকে থাকে, আপনারা তাঁদের দায়ী করতে পারেন না।”

জাভেদের এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে কূটনৈতিক জল্পনা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই বক্তব্য। এর পরেই জাভেদ আখতারকে নিশানা করলেন পাক গায়ক-অভিনেতা আলি জাফর। বলে দেন, সন্ত্রাসবাদ এবং সংবেদনশীল মন্তব্যে বারবার বিদ্ধ হতে হয় পাকিস্তানকে। তাতে আঘাত লাগে দেশবাসীর ভাবাবেগে। সোশ্যাল মিডিয়া পোস্টে পাক অভিনেতা লেখেন,
পাক মাটিতে দাঁড়িয়ে মুম্বাই বিস্ফোরণ নিয়ে মন্তব্য করেছিলেন জাভেদ, জার জেরে পাক অভিনেতার নিশানায় গীতিকার

“পাকিস্তানি হিসেবে আমি গর্বিত। স্বাভাবিক ভাবেই কোনও পাকিস্তানিই দেশের বিরুদ্ধে কিছু শুনতে চাইবে না। পরস্পরের কাছাকাছি আসার অনুষ্ঠানে আরও দূরত্ব বাড়া কাম্য নয়। আমরা প্রত্যেকে জানি সন্ত্রাসবাদের জন্য আমরা কতখানি বিধ্বস্ত। সেখান সংবেদনশীল মন্তব্য মানুষের ভাবাবেগে আঘাত করে।”



