ধর্মের টানে অভিনয় জীবনের সমাপ্তি! সোশ্যাল মিডিয়া থেকে ছবি মুছে ফেলার অনুরোধ জায়রা ওয়াসিমের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধর্মের টানে অভিনয় জীবনের সমাপ্তি! সোশ্যাল মিডিয়া থেকে ছবি মুছে ফেলার অনুরোধ জায়রা ওয়াসিমের ।শেষবার জায়রা ওয়াসিম কে ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবিতেই দেখা যায়।এরপর অভিনয় কাজ তাঁর ধর্মবিশ্বাসে আঘাত করছে জানিয়ে বিনোদন জগত থেকে চিরবিদায় নিয়েছিলেন জায়রা ওয়াসিম।

আরও পড়ুনঃকলকাতার বুকে পেট্রোল পাম্পে বাইক বাহিনীর তান্ডব! কয়েকঘন্টার মধ্যেই গ্রেফতার দুই

জায়রা ওয়াসিম এবার সোশ্যাল মিডিয়া এবং তাঁর ফ্যানপেজ থেকে সমস্ত ছবি মুছে ফেলার অনুরোধ করলেন। জায়রা তাঁর ইনস্টাগ্রামে মার্কিন রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্সের একটি মিম পোস্ট করেছেন। যে মিমে লেখা রয়েছে, “প্রিয় অনুরাগীরা, আমি আপনাদের আবারও আমার বার্তাটি পড়তে বলছি।” জায়রা নিজে তাঁর বার্তায় লিখেছেন, ”হ্যালো সবাই ! আপনারা আমার জন্য যে ধ্রুব ভালবাসা প্রদর্শন করেছেন তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।”

এছাড়া তিনি আরো বলেন”আপনারা আমার ভালবাসা এবং শক্তির উৎস। সব সময় আমার পাশে থাকার জন্যধন্যবাদ। আমার প্রতি আপনাদের এই ভালবাসা দেখেই আজ একটা অনুরোধ করব। দয়া করে আমার সব ছবি আপনারা নিজেদের অ্যাকাউন্ট এবং আমার সব ফ্যান পেজ থেকে মুছে ফেলুন’।

ধর্মের টানে অভিনয় জীবনের সমাপ্তি! সোশ্যাল মিডিয়া থেকে ছবি মুছে ফেলার অনুরোধ জায়রা ওয়াসিমের ।জায়রার মত অভিনেত্রী সিনেমা দুনিয়া ছেড়ে যাওয়া বড় ক্ষতি বলেই মনে করা হচ্ছে। তবে সদিচ্ছায় বলিউড ছাড়া জায়রা নতুন ভাবে জীবনের দিকে এগিয়ে দিতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত