নজরবন্দি ব্যুরোঃ দিল্লি গিয়েই নমো সাক্ষাৎ ধনখড়ের, গতবার সাক্ষাৎ না হওয়ার পর এবারে দেশের রাজধানীতে পা দিয়েই প্রথম সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। গতকাল শুভেন্দু সাক্ষাতের পরে দিল্লি পাড়ি দিয়েছিলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। ১৬ তারিখে বাংলায় খেলা হবে দিবস পালন না করার আর্জি নিয়ে রাজভবনে গিয়েছিলেন বিভিন্ন মঠের সন্ন্যাসীরা।
আরও পড়ুনঃ নাম নিয়ে জালিয়াতি রুখতে তৎপর ফিরহাদ, ফেসবুকে লম্বা পোস্ট মন্ত্রীর
ওয়াকিবহাল মহলের মত ছিল শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পরেই খেলা হবে দিবস দিন পরিবর্তন করার জন্যই দিল্লি গিয়েছেন রাজ্যপাল। প্রসঙ্গত দিন কয়েক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ২১ এর ভোটের স্লোগান ‘খেলা হবে’ কে বাংলায় চিরস্থায়ী করতে এবার থেকে রাজ্যে পালিত হবে খেলা হবে দিবস। দিন হিসেবে ঠিক হয় ১৬ই আগস্ট।
দিনক্ষণ নিয়ে গেরুয়া শিবিরের তরফ থেকে চর্চা হয়েছে আগেই। ১৬ তারিখ ‘গ্রেট ক্যালকাটা কিলিং ডে’ ওই দিন খেলা হবে দিসব পালনের কথায় রাজ্য সরকারকে কটাক্ষ করেছিলেন বিজেপির নেতা মন্ত্রীরা। মঠের সন্ন্যাসীরা গতকাল রাজ্যপালের কাছে আবেদন জানান ওই দিন ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ হিসেবে পালন করার জন্য।
শাহি সাক্ষাতে দিল্লি গিয়ে ধনখড় প্রথম বৈঠকে বসলেন মোদির সঙ্গে!

গত মাসেই একাধিক ইস্যু নিয়ে দরবার করতে দিল্লি গিয়েছিলেন বাংলার রাজ্যপাল, মাস ঘোরার আগেই কোন মুদ্দায় ফের দিল্লি পাড়ি দিয়েছেন তিনি তা নিয়ে একপ্রকার সন্দিহান সব মহল। সুত্রের খবর ছিল দিল্লি গিয়ে শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তার আগেই আজ সংসদ ভবনে বৈঠক করলেন মোদি-ধনখড়। গতকাল সন্ধ্যায় দিল্লি যাওয়ার পরেই আজ বুদবার অধিবেশনের শেষ দিনে সংসদ ভবনে যান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কক্ষে তাঁর সঙ্গে বৈঠকে বসেন।



