নজরবন্দি ব্যুরোঃ নাম নিয়ে জালিয়াতি রুখতে তৎপর ফিরহাদ, নিজের ফেসবুকে লম্বা পোস্ট করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। পোস্টে লিখেছেন, “কর্মক্ষেত্রে আমার কোনও বন্ধু নেই, আমার কোন আত্মীয় নেই, আমার কোন প্রতিনিধি নেই। আমার নাম নিয়ে অর্থ অথবা অন্য কিছুর বিনিময়ে কেউ যদি কোন ধরনের সরকারি পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি ঠগ এবং জালিয়াত।
আরও পড়ুনঃ শহীদ ক্ষুদিরামের প্রয়াণ দিবস, বাংলায় ট্যুইট শাহের, শ্রদ্ধা জ্ঞাপন মমতা-সূর্যর
কেউ যদি সেই প্রলোভনে পা দেন তার দায়িত্ব একান্তই তার নিজের। কোন ঠগবাজ অর্থের বিনিময়ে যদি কোনরকম প্রতিশ্রুতি দেন, সেক্ষেত্রে তৎক্ষণাৎ থানায় অভিযোগ করুন।” প্রথম লাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা তৈরি হলেও সমগ্র লেখা পড়ে সকল মহল মনে করছেন রাজ্যে ঘটে চলা একের পর এক ভুয়ো কান্ডের পরই এই তৎপরতা।
নাম নিয়ে জালিয়াতি রাজ্য জুড়ে, ফেসবুকে সতর্ক বার্তা মন্ত্রীর।

দেবাঞ্জন কান্ডের পর থেকেই উঠে আসছে রাজ্যের একাধিক ভূয়ো অফিসারের অস্ত্বিত্ব। নিজেদের ভুয়ো পরিচয় বানিয়ে কিম্বা অন্যের নাম ভাঙ্গিয়ে বহু মানুষের থেকে নানা সময়ে মোটা অঙ্কের টাকা আত্মসাত করছেন তাঁরা। সোম্বারেই সামনে এসেছে অমিতাভ বোস নামের এক ব্যাক্তির কর্মকান্ড। ৩৫ জনের কাছ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছিলেন পুরসভায় চাকরি দেওয়ার নাম করে।
তার পরেই রাজ্যের প্রতারণা চক্রের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ফিরহাদ। টক টু কেএমসি তে সাফ জানিয়েছিলেন টাকার মাধ্যমে চাকরি হয় না পুরসভায়। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা কিংবা ইন্টারভিউ দিয়ে তবেই কলকাতা পুরসভায় চাকরি পাওয়া সম্ভব, এবং প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছিলেন। তার পরেই নিজের ফেসবুক হ্যান্ডেলে একথা পোস্ট করেন রাজ্যের পরিবহন মন্ত্রী।



