অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নেই শ্রেয়স আইয়ার, অভিষেক হতে পারে সুর্যকুমারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। নাগপুরে এই টেস্ট ম্যাচ আয়োজন করা হবে। তবে চার ম্যাচের এই সিরিজ শুরু হওয়ার আগেই ভারতীয় শিবিরে একটি দুঃসংবাদ এসে পৌঁছেছে। পিঠে চোটের কারণে এই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখবেন, বিশ্বভারতী প্রসঙ্গে জানালেন মমতা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নেই শ্রেয়স আইয়ার, অভিষেক হতে পারে সুর্যকুমারের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নেই শ্রেয়স আইয়ার, অভিষেক হতে পারে সুর্যকুমারের

সূত্রের খবর দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি কামব্যাক করতে পারেন। যদিও বিসিসিআই এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিভাবে কিছু জানায়নি। গত এক দেড় বছরে আইয়ার ভারতের মিডল-অর্ডারের অন্যতম ভরসার জায়গা হিসাবে উঠে এসেছেন। বিশেষ করে টেস্ট এবং ওয়ানডে দলে। আসলে এই মুম্বইকর স্পিনটা খুব ভাল খেলে দেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নেই শ্রেয়স আইয়ার, অভিষেক হতে পারে সুর্যকুমারের

নাগপুরের পিচে সেটা ভীষণ দরকার। এই ম্যাচে আইয়ারের না থাকাটা ভারতের জন্য বিরাট ধাক্কা। অপর দিকে টিমের মুখ‌্য পেসার জসপ্রীত বুমরাহ যে প্রথম দু’টো টেস্টে খেলতে পারবেন না, সেটা ভারত অধিনায়ক রোহিত শর্মা দিন কয়েক আগে বলে দিয়েছিলেন। দুর্ঘটনার জন্য টেস্ট দলে ভারতের এক্স ফ্যাক্টর হিসাবে পরিচিত ঋষভ পন্থকেও।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নেই শ্রেয়স আইয়ার, অভিষেক হতে পারে সুর্যকুমারের

3

শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে জাতীয় টেস্ট ক্রিকেট দলে সুর্যকুমার যাদবের ডেবিউ করার সুযোগ আসতে পারে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে প্রথম দুটো টেস্ট ম্যাচে সূর্যকুমারকে ভারতীয় টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে। এই প্রথমবার তাঁকে লাল বলের ক্রিকেটের জন্য নির্বাচন করা হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত