তাপসী, অনুরাগ কাশ্যপ সহ একাধিক তারকার বাড়িতে হানা আয়কর দপ্তরের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তাপসী, অনুরাগ কাশ্যপ সহ একাধিক তারকার বাড়িতে হানা আয়কর দপ্তরের। আয়কর দপ্তরের নজরে এবার মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি। আজ সকালে একাধিক পরিচিত ও বড় মুখসহ সিনে জগতের প্রায় ২০ জনের জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় আয়কর দপ্তর। সূত্রের খবর বুধবার সকালে অভিনেত্রী তাপসী পান্নু এবং পরিচালক অনুরাগ কাশ্যপের বাড়িতে হানা দিলেন আয়কর বিভাগের অফিসাররা। কিন্তু কি কারনে এই হানা।

আরও পড়ুনঃ রাজ্যে আরও ৫২৫ কোম্পানি! বিধানসভা পিছু সর্বোচ্চ ৬৭৫ জন সেনা মোতায়েন!

জানা যাচ্ছে অনুরাগ কাশ্যপের প্রোডাকশন হাউস ‘ফ্যান্টম ফিল্মস’-এর লেনদেন নিয়ে অসঙ্গতির অভিযোগ রয়েছে। যে অসঙ্গতির তদন্তেই কেন্দ্রীয় সংস্থাটির এই তল্লাশি অভিযান। প্রসঙ্গত ফ্যান্টম নামক ওই প্রযোজনা সংস্থার মালিকানায় অনুরাগ ছাড়াও রয়েছেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানি ও আরও এক পরিচালক। অন্যদিকে তাপসী অনুরাগ তথা ফ্যান্টম সংস্থার প্রিয় অভিনেত্রী। তাই একই সুত্রে বাঁধা থাকায় তাঁর বাড়িতেও হানা দিল আইটি ডিপার্টমেন্ট। তবে কাউকেই গ্রেফতার করা হয়নি বলেই সূত্রের খবর। তবে অনেকেই এই ঘটনায় অন্য গন্ধ পাচ্ছেন।

প্রসঙ্গত অনুরাগ বর্তমান কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বরাবর বিরোধী। মাঝে মাঝেই বিভিন্ন ইস্যুতে সমালোচনা ও কটাক্ষে বিদ্ধ করেন দেশের শাসকদলকে। পিছিয়ে নেই তাপসীও সরকারের একাধিক কাজের সমালোচনা করতে প্রকাশ্যেই দেখা যায় তাঁকে। তাই অনেকেই মনে করছে সেই ব্যাপারের জন্য সতর্ক করতেই কেন্দ্রের এই পদক্ষেপ। কারন স্বাধীনভাবে সমালোচনার মুখ বন্ধ করতে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে পেছনে লেলিয়ে দেওয়ার এই ছক বিজেপির বহুদিনের।

তাপসী, অনুরাগ কাশ্যপ সহ একধিক তারকার বাড়িতে হানা আয়কর দপ্তরের। বিভিন্ন তদন্তের ধুলো পরা ফাইল্গুলি ভোটের আগে বেরিয়ে এসে মাথাচাড়া দেয় বিজেপির সৌজন্যেই। তাই এই তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় সেকথা কেউই জর দিয়ে বলতে পারছেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন