নজরবন্দি ব্যুরো: ভারতে দ্রুত শিকড় ছড়াচ্ছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। জম্মু-কাশ্মীর ও পশ্চিমবঙ্গ জেহাদি দলটির ‘ট্রানজিট রুট’ হিসেবে পরিচিতি লাভ করেছে গোয়েন্দা মহলে। সূত্রের খবর, কাশ্মীরে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার মতো জঙ্গি সংগঠনগুলির জায়গা নিতে চাইছে আইএস।
আরও পড়ুন: শীতের আমেজ ফিরছে বাংলায়, পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা? রইল আবহাওয়ার আপডেট


বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে জামাত-উল-মুজাহিদিনের হাত ধরে ঢুকে পড়েছে সংগঠনটি। আর সেই কারণেই এবার নড়েচড়ে বসেছে এনআইএ। সম্প্রতি দেশের ৪১ জায়গাতে তল্লাশি চালিয়ে মোট ১৫ জনকে গ্রেফতার করেছে। মুম্বাই ও কর্ণাটকের বিভিন্ন জায়গাতে চলে এই তল্লাশি।

এনআইএ সূত্রে খবর, তদন্তকারীরা জঙ্গিদের বৃহত্তর ষড়যন্ত্রের ছক বানচাল করে দেন। বিদেশের মাটিতেই তৈরি হয়েছিল ভারতে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর পরিকল্পনা। এর সঙ্গে যোগ রয়েছে আইএসআইএসের। সূত্রের খবর ভারতের বিভিন্ন রাজ্যে হামলা চালানোর ছক করছে ইসলামিক স্টেট।



বিশেষে করে মুম্বাইয়ের মতো শহরে। সুধতান্যম্মবাইতে তাদের রয়েছে স্লিপার সেলও। আর সেই খবর পেয়ে এক সাথে ৪১ জায়গাতে তল্লাশি শুরু করে এনআইএ। আর সেখান থেকেই হেপাজতে নেওয়া হয় ১৫ জনকে। এখন তাদের জেরা চলছে।
ভারতে দ্রুত শিকড় ছড়াচ্ছে ইসলামিক স্টেট, NIA-র অভিযানে গ্রেফতার ১৫ জন

জানার চেষ্টা করা হচ্ছে কি ভাবে এবং কোথায় তার হামলার ছক কষছে। এছারাও তাদের সাথে আর কেকে কোন দেশ যুক্ত আছে। এবং তাদের আগামী প্লান কি। বিশ্লেষকদের সাফ কথা, ইসলামিক স্টেট শুধুমাত্র একটি দল নয়। এটি একটি মতাদর্শ হয়ে দাঁড়িয়েছে।







