নজরবন্দি ব্যুরোঃ রাখে কৃষ্ণ মারে কে, প্লে অফ নিশ্চিত করল এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার চেন্নাইন এফসিকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে চলে গেল কলকাতার প্রধান। ম্যাচের একমাত্র গোল করেন রয় কৃষ্ণ। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এল সবুজ মেরুন। আজ প্রথমার্ধে আগাগোড়া প্রাধান্য রেখে খেলে মোহনবাগান।
আরও পড়ুনঃ শ্রী সিমেন্ট এখন অতীত, বসুন্ধরা গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে লাল-হলুদ
তবে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটে চেন্নাইয়ের দল। বলের দখল নিজেদের পায়ে রেখে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিলেন জবি জাস্টিনরা। প্রতিপক্ষের পাল্টা আক্রমণে কিছুটা চাপে পড়েছিল মোহনবাগান।
কিন্তু তিরি-সন্দেশদের ডিফেন্স গোল হজম করেনি।এদিনের ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন এটিকে-মোহনবাগান ফুটবলাররা। বেশ কয়েকটি সুযোগও এসেছিল। কাউকো এবং কৃষ্ণর যুগলবন্দিতে চেন্নাইয়িনের রক্ষন ভাঙার চেষ্টাও হয়েছিল। কিন্তু গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত।
প্রথমার্ধের একেবারে ইনজুরি টাইমে সেই কাউকো-কৃষ্ণর যুগলবন্দিতেই আসে প্রথম গোল। বল বাড়ান কাউকো। দুর্দান্ত ফিনিশ করেন কৃষ্ণ। আগামী সোমবার লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও জামশেদপুর এফসি। তার আগে আগামী কাল ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে জামশেদপুর এফসি। তারা এখন এক নম্বরে।
রাখে কৃষ্ণ মারে কে, ISL-এর সেমিফাইনালে এটিকে মোহনবাগান
১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। মোহনবাগান দাঁড়িয়ে আছে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্টে। কাল জামশেদপুর হারলে লিগের শেষ ম্যাচে ঠিক হবে কার হাতে উঠতে চলেছে শিল্ড। যারা আইএসএল শিল্ড পাবে তারাই পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র।



