লোকসভা নির্বাচনের দিনক্ষণ সামনে চলে এসেছে। বাংলায় ভোটের হাওয়া গরম বললেও ভুল কিছু বলা হবে না। বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে আট আসনে প্রার্থী দেওয়ার কথা জানায় আইএসএফ। জল্পনা ছিলই, আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে নওশাদের দল। সেইমতই এদিন ঘোষণা হল প্রথম পর্যায়ে আটটি আসনের তালিকা। কোন কোন কেন্দ্রে টিকিট পেল কারা? নওশাদ সিদ্দিকী কী সেই প্রার্থী তালিকায় (ISF Candidate list) জায়গা পেলেন?



আরও পড়ুন: ভোটের আগেই ফের মুখ পুড়ল মোদী সরকারের, সুপ্রিম কোর্টের পর এবার কমিশনে ধাক্কা
আইএসএফ (ISF) বাংলার ৮ টি লোকসভা আসনে প্রার্থী দিয়েছে। মালদহ উত্তর কেন্দ্রের প্রার্থী মহম্মদ সাহেব, মুর্শিদাবাদের প্রার্থী হাবিব শেখ, বসিরহাট কেন্দ্রে মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা, বারাসত থেকে লড়ছেন তাপস বন্দ্যোপাধ্যায়, মথুরাপুরে অধ্যাপক অজয় কুমার দাস এবং ঝাড়গ্রামের আইএসএফ প্রার্থী অধ্যাপক বাপি সরেন, শ্রীরামপুরে শাহরিয়ার মল্লিক।

আইএসএফ মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, বারাসতে প্রার্থী দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল। এরমধ্যে একাধিক আসনেই প্রার্থী দিতে পেরেছে তারা। তবে নওশাদ সিদ্দিকীকে নিয়ে জল্পনা রয়েই গিয়েছে।


৮ আসনে প্রার্থী ঘোষণা ISF-এর, ডায়মন্ড হারবারের টিকিট পেলেন নওশাদ?

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। এই কেন্দ্রের সাংসদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবার থেকে জয়ী হয়ে আসছেন তিনি। অভিষেককে চ্যালেঞ্জ করেই দক্ষিণ ২৪ পরগনা জেলার এই কেন্দ্রে লড়তে চেয়েছিলেন নওশাদ। তবে আইএসএফের প্রথম পর্যায়ের তালিকায় নওশাদের নাম নেই। তাহলে কী তিনি প্রার্থী হবেন না, সেই প্রশ্ন জিইয়ে রয়েছে।







