ঢুকে পড়ল করোনার তৃতীয় ঢেউ, বিধিনিষেধ আরোপ করতে পথে নামছে পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, দার্জিলিংঃ ঢুকে পড়ল করোনার তৃতীয় ঢেউ, উত্তরবঙ্গে ১৪ জনের দেহে পাওয়া গেল ডেল্টার জীবাণু। আক্রান্তদের মধ্যে দার্জিলিংয়ের পাহাড় ও সমতল মিলিয়ে রয়েছেন ৫ জন। পাহাড়ে সন্ধান মিলেছে ইউকে স্ট্রেন আক্রান্তও। তিনজনের দেহে ইউকে স্ট্রেনের হদিস মিলেছে আজ। তবে আশার কথা, আক্রান্তরা আপাতত সুস্থ রয়েছেন। কিন্তু ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

আরও পড়ুনঃ সামনের মাসেই কি চলবে লোকাল ট্রেন? কি জানাল পূর্ব রেল?

রাত হলে চলছে লকডাউন। অথচ সেটা মানছে না মানুষ। তাই শিলিগুড়ির পুলিশ এবার কড়া হাতে নামল দমন করতে। রাত নটার পরে কাউকে বিনাকাজে রাস্তায় দেখলেই নেওয়া হবে কঠোর ব্যাবস্থা, এবং দিতে হবে জরিমানা। গতকাল রাতেই শিলিগুড়ির পুলিশ কড়া হাতে রাস্তায় নামে,এ বং বহু মানুষকে রাস্তায় বের হবার জন্য হুশিয়ারি দেয়, নির্দেশ না মানলে নেওয়া হবে কঠোর ব্যাবস্থা এরকমও নির্দেশিকা জারী করে পুলিশ।

ঢুকে পড়ল করোনার তৃতীয় ঢেউ, বিধিনিষেধ আরোপ করতে পথে নামল পুলিশ।

ঢুকে পড়ল করোনার তৃতীয় ঢেউ, বিধিনিষেধ আরোপ করতে পথে নামছে পুলিশ।
ঢুকে পড়ল করোনার তৃতীয় ঢেউ, বিধিনিষেধ আরোপ করতে পথে নামছে পুলিশ।

গতকাল সেবক রোড,হিলকার্ড রোড এবং বর্ধমান রোডের বহু মানুষকে ঘরে পাঠিয়ে দেয় পুলিশ। শিলিগুড়িতে বহু দোকান খোলা থাকে রাত্রি নটার পরে এই খবরও ছিলো পুলিশের কাছে। তাই নটার পরে পুলিশ গোটা শিলিগুড়ির এলাকায় টহল দিতে শুরু করে। এবং বহু মানুষকে আটক করে।

একদিকে যখন সাধারণ মানুষ করোনার ভয় উড়িয়ে পথে নামতে শুরু করেছেন তখন কার্যত ঢুকে পড়ল করোনার তৃতীয় ঢেউ! তাই চলছে কঠোর ভাবে বিধি নিষেধ আরোপের কাজ।  ইতিমধ্যেই শিলিগুড়ি ও মাটিগাড়ার বাজার ও মার্কেট ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে ১ দিন করে বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে প্রশাসন।

অন্যদিকে দার্জিলিং বা পাহাড়ের অর্থনীতির কেন্দ্রবিন্দু পর্যটন। তবুও করোনা নেগেটিভ রিপোর্ট বা ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া না থাকলে পাহাড়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। পুলিশ এবং প্রশাসন শঙ্কিত মানুষের করোনা বিধি না মানায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন