সব জল্পনার অবসান ঘটিয়ে এবারের মত মাঝ পথে বন্ধ হল IPL

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর করা গেল না আই পি এল। সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে করোনা থাবা বসাতেই এবারের মতো আইপিএল ২০২১ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভারতীয় বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়ে দিয়েছেন, ভয়াবহ করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত।

সিদ্ধান্ত।জানা গিয়েছে, সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র-র রিপোর্ট মঙ্গলবারই পজিটিভ আসে। তারপরেই টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে বাধ্য হয় বিসিসিআই।

সিএসকে স্কোয়াডের দুই সদস্য করোনা আক্রান্ত হওয়ার পরে চেন্নাই বোর্ডকে জানিয়ে দেয় বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে না তারা। ধোনিদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, কোভিড আক্রান্ত দুই তারকার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের রিপোর্ট আগামী ছয় দিনের মধ্যে তিন বার নেগেটিভ এলে তবেই মাঠে নামবেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর