নজরবন্দি ব্যুরো: করোনা আবহে পাল্টে যাচ্ছে যখন সব কিছু তখন পরিবর্তন আসছে ক্রিকেটেও। খেলার নিয়ম যেমন পাল্টেছে তেমনি পাল্টাচ্ছে ক্রিকেটারদের চলাফেরাও। সামনি আইপিএল। আর সেই উপলক্ষে ভারতীও বোর্ড কিছু করা নিয়ম চালু করতে চলেছে।
আরও পড়ুনঃ আক্রান্তের সংখ্যায় প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে ভারত, দেশে আক্রান্ত ১৯ লাখ ছাড়াল।
যেমন আইপিএল চলার সময় খেলোয়াড়, কোচ ও সহকারীদের ৫ দিন অন্তর করোনা টেস্ট হবে। আমিরশাহিতে অনুশীলনে নামার আগে প্রত্যেককে কম পক্ষে পাঁচ বার পরীক্ষা করা হবে। সংক্রমণ নেই তা নিশ্চিত হওয়ার পরেই অনুশীলনের অনুমতি মিলবে।সব খেলোয়াড়দের ও কোচদের আরটি-পিসিআর পরীক্ষা করানো হবে চব্বিশ ঘণ্টার ব্যবধানে।
তারপর কোয়ারেন্টাইনে থাকতে হবে ৭ দিন। আর যদি কোন ব্যাক্তি করোনা আক্রান্ত হন তাহলে তাঁকে সাথে সাথে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। সুস্থ হয়ে আসার পর ২৪ ঘণ্টায় তাঁর ২ বার ফের করোনা টেস্ট হবে।নেগেটিভ হবে তিনি আবনার দলের সঙ্গে যোগ দেবেন। এই সব নিয়ন নিয়ে বোর্ডের আদিকারিক জানিয়েছেন ’’আমিরশাহিতে ফের এক সপ্তাহ নিভৃতবাস করতে হবে ক্রিকেটার, কোচ, কর্তা ও সহকারীদের।
এই সময়ের মধ্যে তিন বার পরীক্ষা হবে তাঁদের। যদি তিন বারেই তাঁরা সংক্রমণ-মুক্ত, তা হলে জৈব-সুরক্ষা পদ্ধতি মেনে মাঠে প্রবেশ ও অনুশীলনের অনুমতি দেওয়া হবে।” বিদেশিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।



