নজরবন্দি ব্যুরোঃ এবার আইফোনের ওপর বাম্পার ছাড় (Sale) দিচ্ছে ফ্লিপকার্ট (Flipkart)। চলছে বড়দিন এবং বছর শেষের অফার। এই অফারে আপনারা iPhone 14 Plus পেয়ে যাবেন মাত্র 30,999 টাকায়। দেখুন ফ্লিপকার্ট কোন শর্তে এই অফার দিচ্ছে? নতুন আর কী কী ফিয়েচার অ্যাড হল?
আরও পড়ুনঃ ফের ফিরে আসছে পুরনো আতঙ্কের ছবি, কলকাতায় করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত তিন!
Apple iPhone 14 Plus যখন লঞ্ছ হয়েছিল সেই সময় তেমনভাবে জনপ্রিয় হয়নি। মানুষজন ওতটা আগ্রহী ছিল না। সেই সময় ফোনটির দাম ধার্য করা হয়েছিল, 89,900 টাকা।

এখন সেই প্রায় ৯০ হাজার টাকা মুল্যের ফোন পাওয়া যাবে ৪০ হাজারেরও কম টাকায়। মানে আপনি সেলে হাফ দামের থেকেও কমে ফোনটি পেয়ে যাচ্ছেন। ফ্লিপকার্ট প্রায় 36,000 টাকা ছাড় দিচ্ছে।

তবে নতুন ফোন কিনতে গেলে আপনি এত পরিমান ছাড়টি পাবেন না। আপনি যদি আপনার পুরনো ফোনটি বদল করে iPhone 14 Plus এ তা আপগ্রেড করে নিতে চান। সেই ক্ষেত্রেই এই অফারটি পেয়ে যাবেন। যেটি একমাত্র ফ্লিপকার্টেই উপলব্ধ।

বড়দিনের বাম্পার অফার! আইফোন মাত্র ৩০, ৯৯৯ টাকায়?
এই আইফোন (IPhone) আপনি পাঁচটি সুন্দর কালারে পেয়ে যাবেন। যার মধ্যে রয়েছে স্টারলাইট, রেড, ব্লু, পার্পল এবং মিডনাইট। তার সাথে সাথে ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ । এবং একবার চার্জেই এই ফোনটিতে 26 ঘণ্টা ব্যবহার করতে পারবেন।




