বহু লড়াই শেষে স্বপ্ন পূরনের শেষ ধাপে পা, রাত পোহালেই স্বপ্ন পূরন হবু শিক্ষকদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনলাইন আবেদনে প্রযুক্তিগত গাফিলতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের অফলাইনে জমা। তারপরেও তালিকায় নেই নাম। ফের আদালতের দ্বারস্থ চাকরীপ্রার্থীরা। ইন্টারভিউয়ের জন্য নির্দেশ আদালতের। কার্যত, বহু লড়াই শেষে স্বপ্ন পূরনের শেষ ধাপে পা, রাত পোহালেই স্বপ্ন পূরন হতে চলেছে হবু শিক্ষকদের। কিন্তু কেন আদালতকে হস্তক্ষেপ করে ইন্টারভিউয়ের নির্দেশ দিতে হল?

আরও পড়ুনঃ ক্ষমতা হস্তান্তর মার্কিন যুক্তরাষ্ট্রে, জো বাইডেনের স্থলাভিষিক্ত কমলা হ্যারিস!

অভিযোগ, ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ ১৬,৫০০ জনের নিয়োগ করে রাজ্য সরকার। পাশ করলেও তালিকায় ছিল না ১০ জন পরীক্ষার্থীদের নাম। প্রযুক্তিগত সমস্যার কারণে সেবার নিয়োগ প্রক্রিয়া আটকে যায় বলে অভিযোগ তোলেন আবেদনকারীরা। বিষয়টি আদালতে উঠলে অফলাইনে আবেদন জমা দেওয়ার কথা জানান বিচারপতি রাজর্ষি ভট্টাচার্য। বিচারপতির নির্দেশের পরের দিনেই অফলাইনে তা জমা দেন হবু শিক্ষকরা।

চাকরী প্রত্যার্শীদের তরফে জানানো হয়, সেবার অফলাইনে জমা দেওয়ার পরেও তালিকায় ছিল না তাঁদের নাম। এমনকি ওই দশ জনের আবেদনের পরে যারা আবেদন করেছিলেন তাঁদের নাম থাকলেও ছিল না ওই দশজনের নাম। দ্বিতীয়বারের জন্য কলকাতা হাইকোর্টে উপস্থিত হন তাঁরা। মৌসুমি ভট্টাচার্যের বেঞ্চে মামলা গড়ায়। তারপরেই এই ১০ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউয়ের জন্য নির্দেশ দিয়েছে আদালত।

বহু লড়াই শেষে স্বপ্ন পূরনের শেষ ধাপে পা, রাত পোহালেই স্বপ্ন পূরন হবু শিক্ষকদের।

বহু লড়াই শেষে স্বপ্ন পূরনের শেষ ধাপে পা, রাত পোহালেই স্বপ্ন পূরন হবু শিক্ষকদের।
বহু লড়াই শেষে স্বপ্ন পূরনের শেষ ধাপে পা, রাত পোহালেই স্বপ্ন পূরন হবু শিক্ষকদের।

রাত পোহালেই হতে চলেছে সেই বহু প্রত্যাশিত ইন্টারভিউ। বহু লড়াই শেষে স্বপ্ন পূরনের শেষ ধাপে পৌঁছেছেন এই হবু শিক্ষকরা। চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, “স্বচ্ছতার সাথে নিয়োগ করলে কোন সমস্যাই হয়না। কিন্তু বারংবার আদালতের কাছে অপদস্থ হয়েও হুঁশ ফেরেনা নিয়োগ কর্তাদের। যাই হোক অবশেষে জয় হয়েছে সত্যের। আশা করব আগামিদিনে স্বচ্ছতার সাথে নিয়োগ করবে কমিশন বা পর্ষদ। মর্যাদা পাবে যোগ্য চাকরিপ্রার্থীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর