কোভিড-১৯ এর উৎস খুঁজে বের করতে আন্তর্জাতিক বিজ্ঞানীরা যাচ্ছেন চীনের উহানে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে,করোনা ভাইরাসের উৎস স্থল খুঁজে বের করতে আগামী মাসে ১০ জন বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক দল চীনের উহান শহর সফর করবেন।এই বিষয়ে স্বাধীন তদন্ত পরিচালনা করার ব্যাপারে বেইজিং কখনোই খুব একটা আগ্রহ প্রকাশ করেনি। চীনের কর্তৃপক্ষের সঙ্গে উহানে তদন্ত পরিচালনা করার অনুমতি পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও দীর্ঘদিন যাবত আলোচনা করতে হয়েছে।

আরও পড়ুনঃ একদিনে তিনজনকে আক্রমণ করে বনদপ্তরের গুলিতে মৃত্যু চিতা ।

বিভিন্ন ধরণের প্রাণী বিক্রি করা হয়, উহান শহরের এমন একটি বাজার থেকে এই ভাইরাসটি সংক্রমিত হয়েছে বলে সবার ধারণা। করোনা ভাইরাসের আসল উৎস কী, তা নির্ণয় করার প্রশ্নে শুরু থেকেই জটিলতা ছিল। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই চীনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে চীন সরকার সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়টি শুরুতে গোপন করেছে।

তদন্তকারী দলের একজন জীববিজ্ঞানী সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান যে,’বিশ্ব স্বাস্থ্য সংস্থা কারো উপর দোষ চাপানোর উদ্দেশ্যে এই তদন্ত পরিচালনা করছে না, বরং ভবিষ্যৎ সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে কাজ করছে।’

জার্মানির রবার্ট কোক ইনস্টিটিউটের জীববিজ্ঞানী ফ্যাবিয়ান লিনডার্টজ বলেছেন, “কোন দেশ দোষী, তা খুঁজে বের করার জন্য এই তদন্ত নয়।আসলে কী হয়েছে, তা খুঁজে বের করা এবং সেই তদন্ত থেকে পাওয়া তথ্য নিয়ে আমরা ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে পারবো কিনা, সেই চেষ্টাই করবো আমরা।” এই সফরে চার থেকে পাঁচ সপ্তাহের করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার শুরুটা কীভাবে হয়েছিল এবং এটি উহান শহরেই উদ্ভূত হয়েছিল কিনা, তা খুঁজে বের করার চেষ্টা করবেন তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন