নজরবন্দি ব্যুরো: প্রথম দফার নির্বাচন মিটতেই জোর কদমে শুরু হয়েছে প্রচার। একে অপরকে টেক্কা দিতে আবার শুরু হয়ে গেছে মিছিল পাল্টা মিছিল। বিজেপির মিছিলের আগে তৃণমূলের পতাকা খোলা, এবং সেই থেকে খণ্ডযুদ্ধ বরানগরে। আহত এক পুলিশ অফিসার। বরানগরে মিছিল ছিল বিজেপি প্রার্থী পর্নো মিত্রর।
আরও পড়ুনঃ দলীয় পতাকা টাঙাতে গিয়ে অস্ত্রের আঘাতে মাথা ফাটল তৃণমূল নেতার মেয়ের, কাঠগড়ায় বিজেপি।
অভিযোগ তার আগে এলাকা থেকে খুলে ফেলা হয় তৃণমূলের পতাকা।সেই থেকে বাধে বচসা। তৃণমূলের কর্মীরা অভিযোগ জানাতে গেলে, উপস্থিত হয় বিজেপি কর্মীরাও। দুই পক্ষের বিবাদ মেটাতে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ অফিসার, সূত্রের খবর তখনই আচমকা লাঠির আঘাত এসে লাগে তাঁর ওপর। যদিও এই ঘটনার পিছনে কার বা কোন পক্ষের হাত সেই বিষয়ে এখনো স্পষ্ট নয় কেউই।
ঘটনার সামাল দিতে এসে আহত হয়েছেন পুলিশের SI। এখনো পর্যন্ত দুজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। গতকালই শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য। একাধিক স্থানে অভিযোগের আঙ্গুল উঠেছে কেন্দ্রীয় বাহিনীর দিকে। এই পরিস্থিতিতে প্রথম দফার ভোট মিটতেই ফের মিছিল পাল্টা মিছিল নিয়ে উত্তপ্ত হয়ে উঠলো বরানগর।









