নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ঢেউ থেকে ধীর ধীরে সুস্থতার পথে হেঁটেছে ভারত। গত কয়েকমাসে বেশ অনেকটাই কমেছে সংক্রমণ। অবে স্থির হয়নি। কখনো স্বস্তি দিয়ে কমেছে দৈনিক আক্রান্তের হার তো কখনো পাল্লা দিয়ে বেড়েছে সংখ্যা।
আরও পড়ুনঃফের কলকাতায় ঊর্ধ্বমুখী সংক্রমন, রাজ্য জুড়ে করোনা আক্রান্ত ৭৪৩ জন। #COVID19


গত কয়েক মাস ধরে দেশের করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ ছিল কেরল। বিজয়নের রাজ্য সেকন্ড ওয়েভের পর থেকেই মুখ থুবড়ে পড়েছে, আপাতত কেরলের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে হলেও এই মূহুর্তে চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩৪ হাজার ৪০৩ জন। যা আগের দিনের থেকে প্রায় ১২ শতাংশ বেশি। কেরলের পরিস্থিতি আগের থেকে কিছুটা ভালো হলেও চিন্তা বাড়িয়ে রেখেছে মহারাষ্ট, সেই রাজ্যের ৫ জেলায় সংক্রমণ বেড়েছে ৭০ শতাংশের বেশি।


কেরলের পর উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, থার্ড ওয়েভ নিয়ে চিন্তায় সব মহল। 
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন, ৩৭ হাজার ৯৫০ জন। সব মিলিয়ে এই মূহুর্তে ভারতের মোট করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার ৪২৪। দেশে এই মূহুর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ৫৬।








