আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতে সিরিজ ভারতের, পরীক্ষায় সফল বুমরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একটি ম্যাচ বাকি এখনও। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে জিতে গেল ভারত। দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩৩ রানে সহজ জয় পেল যশপ্রীত বুমরার দল। বুধবার তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। এই সিরিজে সবার লক্ষ ছিল অধিনায়ক বুমরার দিকে। আর মাঠে নেমে কামব্যাক ম্যাচে আইরিশদের বিরুদ্ধে নিয়েছিলেন ২৪ রানে ২ উইকেট।

আরও পড়ুন: বিশ্বকাপে দলে সুযোগ পাওয়া নিয়ে এবার নিজের মতামত জানালেন অশ্বিন, কী বললেন অফস্পিনার?

সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাইশ গজে আগুনে স্পেল করে গেলেন টিম ইন্ডিয়ার তারকা জোরে বোলার। এবার নিলেন ১৫ রানে ২ উইকেট। ঝুলিতে থেকে ইয়র্কার, স্লোয়ার ইয়র্কার, স্লোয়ার বাউন্সার, নাকল বল-সবকিছুই বেরিয়ে এল। প্রায় ১১ মাস পর আবার জাতীয় দলের জার্সিতে প্রত্যা বর্তন। চোটের জন্য গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে একাধিক বড় ইভেন্টে খেলতে পারেননি।

2 22

স্বাভাবিকভাবেই আয়ারল্যাকন্ড সফরে বুমরাহের ফেরা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে ভালরকম আগ্রহ ছিল। দুটি টি-টোয়েন্টিতে বুমরা কীরকম বোলিং করেছেন, সেটা সবাই দেখেছেন। এদিন টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। দলে ছিলেন, তবে ব্যাটিং করার সুযোগ পাননি বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে।

দ্বিতীয় টি-টোয়েন্টি কিন্তু ভালো খেললেন রিঙ্কু সিংহ। ২১ বলে তাঁর সংগ্রহ ৩৮ রান। যোগ্য সঙ্গত দিলেন রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন। তবে সুযোগ কাজে লাগাতে পারলেন না তিলক বর্মা। মাত্র এক রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ভারতের ইনিংস শেষ হয় ১৮৫ রানে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতে সিরিজ ভারতের, পরীক্ষায় সফল বুমরা
আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতে সিরিজ ভারতের, পরীক্ষায় সফল বুমরা

সচরাচর বলা হয়ে থাকে যে, ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ফারাক থাকে বিস্তর। তবে আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের আবহের যে বিশেষ কোনও তফাৎ নেই, সেটা প্রমাণ করলেন রিঙ্কু।রবিবার ডাবলিনে আইপিএলের ঢংয়েই প্রথমে দলের ইনিংসকে গভীরে টেনে নিয়ে যান রিঙ্কু। শেষবেলায় ব্যাট হাতে ঝড় তুলে টিম ইন্ডিয়াকে পৌঁছে দেন বড় রানের লক্ষ্যে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতে সিরিজ ভারতের, পরীক্ষায় সফল বুমরা

1 21

জাতীয় দলের হয়ে প্রথমবার ব্যাট করতে নেমে রিঙ্কু সিং যেরকম পরিণত ক্রিকেট উপহার দেন, তার সুবাদেই হাফ-সেঞ্চুরি করা রুতুরাজ গায়কোয়াড়কে টপকে তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন