“২৬/১১-র ক্ষত ভারত কোনওদিনই ভুলবে না”, স্মৃতিচারণায় মোদি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “২৬/১১-র ক্ষত ভারত কোনওদিনই ভুলবে না”, কেটে গেছে ১২ বছর আগে। ঠিক এই দিনে কেঁপে উঠেছিল গোটা দেশ। এক যুগ কেটে গেলেও, সেই ক্ষত যেন ভারতবাসীর কাছে এখনও টাটকা। বৃহস্পতিবার সংবিধান দিবসের ভাষণে সে কথা স্মরণ করিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এদিন ২৬/১১ হামলার পিছনে তিনি সরাসরি পাকিস্তানকে দায়ী করেন। বলেন, ‘‘২০০৮ সালের এই দিনটিতে পাক জঙ্গিরা মুম্বইয়ে হামলা চালায়।

আরও পড়ুনঃ ‘গারবেজ অফ লাইস’ বলে বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

সেদিন যাঁরা প্রয়াত হয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা। ভারত সেই ক্ষত কোনও দিনই ভুলতে পারবে না।’’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের লড়াইয়ের কথা বলতে গিয়ে মোদি বলেন, ‘‘বর্তমানে ভারত নতুন নীতি নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। নতমস্তকে ভারতের সেই সব নিরাপত্তাকর্মীকে শ্রদ্ধা জানাই, যাঁরা প্রতিনিয়ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে চলেছেন।’’ বৃহস্পতিবার সকাল থেকেই ২৬/১১ নিয়ে সরব ছিল সোশ্যাল মিডিয়া।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে তাজ হোটেলের মালিক রতন টাটা, অভিনেতা রাহুল বসু থেকে ক্রিকেটার শ্রেয়স আইয়ার—সকলেই এপ্রসঙ্গে টুইট করেন। এদিন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু জানান, “২৬/১১-এর মুম্বই হামলায় শহিদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। তাঁদের ত্যাগ, সাহসিকতাকে দেশ কোনওদিনও ভুলবে না।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ টুইটে লেখেন, ‘২৬/১১ জঙ্গি হামলায় যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের পরিবার, আত্মীয়, বন্ধুদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাই।

“২৬/১১-র ক্ষত ভারত কোনওদিনই ভুলবে না”, যাঁরা রুখে দিয়েছিলেন হামলা, সেই সব সাহসী নিরাপত্তাকর্মীকে স্যালুট।’ সেদিন অন্য অনেক জায়গার মতো টাটা গোষ্ঠীর তাজ হোটেলেও ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। রতন টাটা বৃহস্পতিবার লেখেন, ‘আমরা ভুলতে পারিনি। আতঙ্কের কথা মনে আছে। মনে আছে, সেদিন মুম্বইবাসীর একসঙ্গে লড়াই করার কথাও’। রতন টাটার টুইটটি শেয়ার করেই শোক জ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাজীব শুক্ল,‘সত্যি! সবার এই দিনটির কথা মনে পড়ে’। শুধু রাজনীতিবিদরাই নন, বিভিন্ন মহল থেকেই এই দিনটিকে স্মরণ করা হয়েছে।

অভিনেতা রাহুল বসুর টুইট, ‘যেমন অতিমারির মধ্যে বেঁচে থাকার এক ভয়ানক অভিজ্ঞতা মানুষের মনে রয়েছে, তেমনই প্রতিটি মুম্বইবাসীর মনে এক যোগ সূত্র তৈরি করেছে এই ২৬/১১ দিনটি। একটি ঘটনার এক যুগ কেটে গিয়েছে, আরেকটিও (করোনা)নিশ্চিত কেটে যাবে’। ক্রিকেটার শ্রেয়স আইয়ারের বক্তব্য, ‘২৬/১১ হামলার ভয়ঙ্কর রাত থেকে যাঁরা বাঁচিয়েছেন, সেই সব হিরোদের শ্রদ্ধা জানাই। যাঁদের আত্মীয় পরিজনেরা সেদিন প্রাণ হারিয়েছিলেন, তাঁদের জন্য রইল সমবেদনা’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত