Sri Lanka: শ্রীলঙ্কা নিয়ে আলোচনায় বসছে ভারত, নেতৃত্বে দুই মন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শ্রীলঙ্কা নিয়ে আলোচনায় বসছে ভারত। মঙ্গলবার সন্ধ্যেবেলায় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকের সরকারের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবর, সংসদ অধিবেশন শুরুর আগেই শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আবেদন ছিল তামিলনাড়ুর দুই দল ডিএমকে এবং এআইডিএমকের। সেজন্যই এই আলোচনা।

আরও পড়ুনঃ পণ্যবাহী গাড়ির দূষণে তৃতীয় স্থানে কলকাতা! চিন্তাই পরিবেশ প্রযুক্তিবিদ থেকে প্রশাসন

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তারপরের দিনেই শ্রীলঙ্কা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সারতে চলেছে ভারত। রবিবার এনডিএ শিবিরের বৈঠকের পর একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। মঙ্গলবারের বৈঠকে সমস্ত দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেই জানিয়েছেন তিনি।

যদিও শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে চুপ থেকেছে ভারত। গত সপ্তাহেই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত অর্বদা শ্রীলঙ্কার মানুষের সঙ্গে রয়েছে। গণতান্ত্রিক নীতি, মূল্যবোধ, প্রতিষ্ঠান, এবং সাংবিধানিক পরিকাঠামোর মাধ্যমে শ্রীলঙ্কার মানুষ দেশের আর্থিক সমৃদ্ধি এবং উন্নয়নের পথ বেছে নিতে চাইছেন।

শ্রীলঙ্কা নিয়ে আলোচনায় বসছে ভারত, তাকিয়ে সারা বিশ্ব 
শ্রীলঙ্কা নিয়ে আলোচনায় বসছে ভারত, তাকিয়ে সারা বিশ্ব

সেইসঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দিয়ে ভারতের বার্তা ছিল, ভারত হল শ্রীলঙ্কার সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ।এই মুহুর্তে ভারত সর্বদা শ্রীলঙ্কার পাশে রয়েছে তা স্পষ্ট করেছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন,  শ্রীলঙ্কার নাগরিকরা এই মুহূর্তে যে পরিমাণ চ্যালেঞ্জের মুখে রয়েছে তা আমরা জানি। তাঁরা এই কঠিন সময় কাটিয়ে ওঠার যে চেষ্টা করছেন, তাতে আমরা পাশে আছি।

এই মুহুর্তে শ্রীলঙ্কায় মানুষের আন্দোলনের দিন সংখ্যা ১০০ দিন পার করেছে। গত গত সপ্তাহেই আন্দোলনকারীরা রাষ্ট্রপতি ভবন দখল নিতেই দেশ ছাড়েন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ। তাঁর জন্যই শ্রীলঙ্কাকে এধরনের চরম সংকটে পড়তে হয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। রাজাপক্ষের ইস্তফার পরেই নিয়ম মেনেই সেই পদে বসেছেন প্রধানমন্ত্রী রনীল বিক্রমাসিঙ্ঘে।

শ্রীলঙ্কা নিয়ে আলোচনায় বসছে ভারত, তাকিয়ে সারা বিশ্ব 

শ্রীলঙ্কা নিয়ে আলোচনায় বসছে ভারত, তাকিয়ে সারা বিশ্ব 
শ্রীলঙ্কা নিয়ে আলোচনায় বসছে ভারত, তাকিয়ে সারা বিশ্ব

এমনিতেই শ্রীলঙ্কার কঠিন সমস্যে সমস্ত সাহায্য করছে ভারত। আগামী দিনে শ্রীলঙ্কার জন্য ৩.৮ বিলিয়ন ডলার দেওয়ার কথাও ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী। শ্রীলঙ্কা নিয়ে ভারতের বার্তা কী? তা জানতে চায় ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত