India vs West Indies: হাফডজন রেকর্ড অশ্বিনের, তিন দিনেই উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন দিনেই টেস্ট জিতে নিল ভারত। ব্যাটে, বলে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে রোহিত শর্মারা। সেটারই প্রমাণ এক ইনিংস এবং ১৪১ রানে প্রথম টেস্ট জয়। ডমিনিকায় জিতে টেস্ট সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ভারত। দুই ইনিংস মিলিয়ে এক ডজন উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুনঃ এশিয়াডের পুরুষ ও মহিলা দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

ম্যাচের সেরা অভিষেক টেস্টে শতরান করা যশস্বী জয়সওয়াল। ভারত প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৪২১-৫ স্কোরে। জবাবে দ্বিতীয় ইনিংসে ব‌্যাট করতে নেমে মাত্র ১৩০ রানে গুঁড়িয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সাত উইকেট তুলে নিয়ে বিপক্ষকে শেষ করে দেন অশ্বিন। আর সেই রেকর্ড গুলি হল, এই ম্যাচেই হাফডজন রেকর্ড গড়ে ফেলেছেন রবি অশ্বিন।

6 6
হাফডজন রেকর্ড অশ্বিনের, তিন দিনেই উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট গিয়েছে তাঁর ঝুলিতে। ভারতীয় হিসাবে সবচেয়ে বেশিবার এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। একমাত্র ভারতীয় বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে আউট করেছেন বাবা ও ছেলেকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার বোল্ড আউট করার নজিরও অশ্বিনের দখলে।

5 7

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচে সবচেয়ে বেশিবার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও অশ্বিনের। এই ম্যাচেই ৭০০টেস্ট উইকেট তুলে নিয়েছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়ার তালিকায় জেমস অ্যান্ডারসনকে টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।

হাফডজন রেকর্ড অশ্বিনের, তিন দিনেই উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

4 7

ম্যাচ শেষে রোহিত বলেন, “আমরা বুঝতে পারছিলাম এই পিচে ব্যাট করা কঠিন। তাই দ্বিতীয় বার যাতে ব্যাট না করতে হয় সেটাই ছিল লক্ষ্য। সেটা পেরেছি। ৪০০ রান করেছি। সেই সঙ্গে খুব ভাল বল করেছি আমরা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন