টানা ১২ জয়ের দৌড়ে ভারত, নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে সূর্যদের প্রবেশ

নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে গ্রুপ পর্বে টানা ১২তম জয় ভারতের। শিবম দুবের ঝোড়ো ইনিংস ও বরুণের বোলিংয়ে সুপার এইটে আত্মবিশ্বাসী সূর্যরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিয়মরক্ষার ম্যাচ হলেও জয় নিয়েই মাঠ ছাড়ল ভারত। নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১২তম জয় তুলে নিল সূর্যকুমার যাদবের দল। গ্রুপের সব ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে সুপার এইট পর্বে পা রাখছে ভারত।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান তোলে ভারত। জবাবে নেদারল্যান্ডস থামে ৭ উইকেটে ১৭৬ রানে। ফলে ১৭ রানের জয় নিশ্চিত করে India national cricket team

তবে ম্যাচে হতাশার ছবি ছিল ওপেনিং জুটিতে। অভিষেক শর্মা আবারও শূন্য রানে আউট হন। শেষ সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির মধ্যে পাঁচবারই শূন্য রানে ফিরলেন তিনি। অন্য ওপেনার Ishan Kishan-ও বড় রান করতে পারেননি। ১৮ রানে থামেন তিনি। দু’জনকেই আউট করেন আরিয়ান দত্ত।

৩৯ রানে দুই ওপেনার ফিরলেও ইনিংস সামলান তিলক বর্মা ও অধিনায়ক Suryakumar Yadav। তিলক ২৭ বলে ৩১ এবং সূর্য ২৮ বলে ৩৪ রান করেন। তবে ম্যাচের মোড় ঘোরান শিবম দুবে। ৩১ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংসে চারটি চার ও ছ’টি ছক্কা মারেন তিনি। হার্দিক পাণ্ড্য ২১ বলে ৩০ রান করে ইনিংসে গতি আনেন। শেষে রিঙ্কু সিংহ অপরাজিত ৬ রান করেন।

নেদারল্যান্ডসের হয়ে লোগান ভ্যান বিক ৫৬ রানে ৩ উইকেট নেন। আরিয়ান দত্ত নেন ২টি উইকেট।

১৯৪ রানের লক্ষ্যে নেমে ধীরগতির ব্যাটিং করে নেদারল্যান্ডস। ওপেনার ম্যাক্স ও’ডাউড করেন ২০, মাইকেল লেভিট ২৪। বাস ডি লিড (৩৩) ও কলিন অ্যাকারম্যান (২৩) কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। শেষ দিকে নোয়া ক্রোয়েস অপরাজিত ২৫ রান করলেও ম্যাচ জেতা সম্ভব হয়নি।

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল বরুণ চক্রবর্তী। তিনি ১৪ রানে ৩ উইকেট নেন। শিবম দুবে নেন ২টি উইকেট। জসপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ড্য নেন একটি করে উইকেট।

সব মিলিয়ে, বড় জয় না হলেও ধারাবাহিকতা বজায় রেখে আত্মবিশ্বাস নিয়েই সুপার এইট পর্বে নামবে ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত