নজরবন্দি ব্যুরো: আগামী বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন শুধুমাত্র মহিলারা। সেনা বাহিনীর পদযাত্রা থেকে শুরু করে ট্যাবলোয়েডে শুধুমাত্র মহিলা মুখকেই দেখা যাবে। রবিবার এমনটাই ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে সেনাকে একটি বার্তা পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ নজরে ২০১৪ সালের টেট, নিয়োগ প্রাপ্ত সবার মোবাইল নাম্বার সহ যাবতীয় তথ্য চাইল CBI


দীর্ঘ সময় ধরেই মহিলাদের সেনাবাহিনী ও অন্যান্য জায়গায় প্রতিনিধিত্ব করার বিষয়ে জোর দিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই সেবিষয়ে সেনা ও সরকারের একাধিক দফতরে কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ ছাড় দেওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে। এখন তা আরও একধাপ এগোল বলেই মনে করা হচ্ছে।

কেন্দ্রের সূত্রে খবর, ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে শুধুমাত্র মহিলারা অংশগ্রহণ করবেন। এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সংস্কৃতি ও নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন শুধুমাত্র মহিলারা।



এর আগে ২০১৫ সালে সেনাবাহিনীর কুচকাওয়াজে মহিলাদের অংশগ্রহণ করতে দেখা যায়। সেনার তিনটি বিভাগ থেকেই মহিলারা অংশগ্রহণ করেন সেবার। এরপর ২০১৯ সালে ক্যাপ্টেন শিখা সুরভী, আর্মি ডেয়ারডেভিলস দলের পক্ষ থেকে বাইক স্টান্টে অংশগ্রহণ করে। ২০২০ সালে ক্যাপ্টেন তানিয়া শেরগিল পুরুষদের মার্চকে নেতৃত্ব দেন। ২০২১ সালে লেফটেন্যান্ট ভবনা কাঁথ প্রথম ফাইটার পাইলট হিসেবে অংশগ্রহণ করেন।
কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন শুধুমাত্র মহিলারা, সেনাকে জানাল কেন্দ্র

প্রতঙ্গত, ১৯৫০ সাল থেকে ২৬ জানুয়ারি দিনটিকে পরজাতন্ত্র দিব হিসেবে পালন করা হয়। সংবিধান প্রতিষ্ঠার এই বিশেষ দিনে প্রতিবছর কুচকাওয়াজের আয়োজন করা হয়ে থাকে। আট কিলোমিটার দীর্ঘ দিল্লির ‘রাজপথ’ পরবর্তীকালে নাম রূপান্তরিত করে ‘কর্তব্যপথ’ –এ চলে এই অনুষ্ঠান। প্রতিবছরেই উপস্থিত থাকেঙ্ক দেশ ও বিদেশের স্বনামধন্য ব্যক্তিরা। ২০২৪ সালে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসকে স্মরণীয় করে থাকতে বিশেষ উদ্যোগ কেন্দ্রের।







