ICC World Cup23: কোলকাতা নয়, বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই, শর্টলিস্টটেড ১৩ স্টেডিয়াম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক যুগ পর ফের এক বার ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতে। সবদিক থেকে এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচগুলি ঘিরে দর্শকদের উন্মাদনার শেষ নেই।

আরও পড়ুনঃ জরিমানার টাকা দেবেন না বিরাট! তাহলে কে দেবে টাকা?

বহু বছর পর আইসিসি ইভেন্টের জন্য ভারতের মাটিতে পা রাখবে পাকিস্তান। ২০১৬ সালে শেষবার টি-২০ বিশ্বকাপ খেলতে এ দেশে এসেছিল পাকিস্তান। তবে পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবে কিনা তা নিয়ে সংশয় এখনও কাটেনি। এরই মধ্যে বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের ভেন্যু চূড়ান্ত করে ফেলল বিসিসিআই। সূত্রের খবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই আয়োজিত হবে এই মহারণ।

14 3
কোলকাতা নয়, বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই, শর্টলিস্টটেড ১৩ স্টেডিয়াম

ইডেন গার্ডেন্স দৌড়ে থাকলেও বিসিসিআই এবং আইসিসি কর্তাদের ইচ্ছায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে ভারত-পাক ম্যাচের ভেন্যু হিসাবে। যদিও পাক বোর্ড তাঁদের ম্যাচ গুলি খেলতে চেয়েছিল কোলকাতা বা চেন্নাই তে।

15 2

কিন্তু বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হোক, এমনটাই চাইছে আইসিসি। আর তার কারণ ঐ স্টেডিয়ামে দর্শক সংখ্যা। বিশ্বকাপের জন্য ভেনু হিসেবে বোর্ড শর্টলিস্ট করেছে নাগপুর, বেঙ্গালুরু, ত্রিবান্দ্রম, মুম্বই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কোলকাতা, রাজকোট, ইন্দোর, বেঙ্গালুরু এবং ধরমশালা স্টেডিয়ামকে।

কোলকাতা নয়, বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই, শর্টলিস্টটেড ১৩ স্টেডিয়াম

16 1

এই স্টেডিয়ামগুলিতে বিশ্বকাপের ম্যাচ এবং প্র্যাকটিস ম্যাচগুলি খেলা হবে। এই ১৩টি স্টেডিয়ামের মধ্যে মাত্র সাতটি স্টেডিয়ামে ভারত লিগ স্টেজের ম্যাচগুলি খেলা হবে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লিগ স্টেজের দুটি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতীয় দলের। বোর্ড সূত্রের খবর, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাক ম্যাচ করার সিদ্ধান্ত চূড়ান্ত। আইপিএলের পরই সরকারিভাবে সূচি ঘোষিত হবে। সেদিনই সবটা জানিয়ে দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত